পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৮:৩৯ এএম
অনলাইন সংস্করণ

আমি এমপি হলে কাউকে ঢাকায় রিকশা চালাতে হবে না : মামুন

মতবিনিময় সভায় বক্তব্য দেন মামুনুর রশিদ মামুন। ছবি : কালবেলা
মতবিনিময় সভায় বক্তব্য দেন মামুনুর রশিদ মামুন। ছবি : কালবেলা

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ঠাকুরগাঁও-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে (পীরগঞ্জ-রানীশংকৈল) উপজেলার মানুষকে আর ঢাকায় গিয়ে রিকশা চালাতে হবে না।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাব সভাকক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মামুনুর রশিদ মামুন বলেন, এ অঞ্চলে তেমন শিল্পকারখানাসহ কোনো ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা নেই। পড়ালেখা শেষ করে জীবিকার তাগিদে ঢাকায় গিয়ে রিকশা চালাতে হয়। আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে এ কষ্ট আর এ এলাকার মানুষের থাকবে না।

তিনি আরও বলেন, পীরগঞ্জ রানীশংকৈল ভারতের সীমান্ত ঘেঁষা এলাকা। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে আমাদের ওপর বিভিন্নভাবে হয়রানি ও নিপীড়ন চালাচ্ছে। কথায় কথায় পাখির মতো গুলি করে মানুষ মারে। সীমান্তে আর যদি একটা মানুষও হত্যা করা হয় তাহলে দিল্লি অভিমুখে লংমার্চ শুরু হবে।

পীরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মশারুল ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন, পীরগঞ্জ উপজেলা সহসভাপতি আবুল বাশার বাবুল, সহসভাপতি আসাদুল্লাহ আসাদ, রানীশংকৈল উপজেলা সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের পরেও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

ইসলামি দেশগুলোর এক নম্বর শত্রু ইসরায়েল: গালিবাফ

সাহাবুদ্দিনের যত আলোচিত বক্তব্য

যাকে রাষ্ট্রপতি চান আসিফ নজরুল

মিরসরাইয়ে পাচারের সময় দুই তক্ষকসহ গ্রেপ্তার ২

স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

ভারতে ভূমিধসে গাড়ি চাপা পড়ে নিহত ১৩

১০

সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি আসিফ মাহমুদের

১১

কবরস্থান থেকে রান্নাঘর সবখানেই পানি, দুর্ভোগে টুঙ্গিপাড়াবাসী

১২

সমালোচনার মুখে এবার কড়া জবাব দিলেন মেসির স্ত্রী

১৩

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে কোনো আপস চলবে না: ককরোচ পার্টি

১৪

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

১৫

পাটের বাজার চড়া, কৃষকের মুখে হাসি

১৬

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা পূজা উদযাপন পরিষদের

১৭

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

১৮

পশ্চিম তীরে গাজা ধাঁচের অভিযান চালানোর আহ্বান বেন গভিরের

১৯

সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা নিয়ে শিশির মনিরের সন্দেহ

২০
X