সিলেট ব্যুরো
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ বন্দির মুক্তি

সিলেট কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত
সিলেট কেন্দ্রীয় কারাগার। ছবি : সংগৃহীত

সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আট বন্দিকে মুক্তি দিয়েছে সরকার। মঙ্গলবার (০১ জুলাই) কারাগার থেকে মুক্তি পান এসব বন্দি।

কারামুক্তির বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘টুয়েন্টি ইয়ারস রুল’ নামে পরিচিত কারাবিধির ৫৬৯ ধারা ও ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা বলে অন্তত ২০ বছর সাজা ভোগ করা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দিদের অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিলেট বিভাগীয় ডিআইজি প্রিজন মো. ছগির মিয়া কালবেলাকে জানান, শৃঙ্খলা রক্ষা, ভালো আচরণ এবং সংশোধনের প্রমাণ থাকায় নিয়ম মেনে সিলেট কারাগার থেকে আটজন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। তারা হলেন- বাদশা মিয়া (৫৩), জামাল উদ্দিন (৩৯), নৌশাদ আলী (৬২), শ্যামন সিং (৪৭), শামীম আহমদ (৪৩), মিন্নাত আলী (৫২), মুজিবুর রহমান (৬১) ও আব্দুল মুক্তাদির (৫১)।

বাংলাদেশ কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটের আটজনসহ সারা দেশে ২০ বছর বা তার বেশি সময় কারাভোগ করা ৫৬ যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দির আবেদন যাচাই-বাছাই শেষে তাদের মুক্তি অনুমোদন করেছে সরকার।

সংশ্লিষ্ট মহলের মতে, এ উদ্যোগ শুধু মানবিক দৃষ্টিকোণ থেকে নয়, বরং সংশোধিত বন্দিদের সমাজে পুনঃসম্পৃক্তির সুযোগ তৈরির পাশাপাশি কারাগারের চাপ কমাতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১০

বাবা হচ্ছেন ১৯ বছর বয়সী ব্রাজিল তারকা এনদ্রিক

১১

এবার পশ্চিম তীরে কঠোর পদক্ষেপের ঘোষণা নেতানিয়াহুর

১২

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের দুদিনের কর্মসূচি ঘোষণা

১৩

‘জীবনে আর কোনোদিন মাদক ব্যবসা করব না’

১৪

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গুলি

১৫

জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ: ডা. শফিকুর রহমান

১৬

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

১৭

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

১৮

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

১৯

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

২০
X