ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বাবার মরদেহ নিতে অস্বীকৃতি জানালেন ছেলে

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সদস্যরা মরদেহের পাশে দাঁড়িয়ে মোনাজাত করেন। ছবি : কালবেলা
ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সদস্যরা মরদেহের পাশে দাঁড়িয়ে মোনাজাত করেন। ছবি : কালবেলা

ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ ইব্রাহিম নামের এক বৃদ্ধের মৃত্যুর পর মরদেহ নিতে অস্বীকৃতি জানিয়েছেন তার সন্তানসহ পরিবারের সদস্যরা। পরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’র সদস্যরা মরদেহের দাফন সম্পন্ন করেন।

মঙ্গলবার (১ জুলাই) বিকেলে মোহাম্মদ ইব্রাহিমের মরদেহ দাফন করা হয়। এর আগে সোমবার (৩০ জুন) মোহাম্মদ ইব্রাহিম ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসার জন্য গেলে অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, মোহাম্মদ ইব্রাহিম ১৯৬৬ সালে চট্টগ্রামের হালিশহরের ফইল্লাতলি বাজার এলাকায় জন্মগ্রহণ করেন। যুবক বয়সে চট্টগ্রাম ত্যাগ করে বিভিন্ন এলাকায় ঘুরে কাজ করতে থাকেন। পরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাদেরপুল, মহিষকার এলাকার তাহমিনা নামে একজনকে বিয়ে করেন। তাদের সংসারে ইসরাফিল সিয়াম নামে এক ছেলে রয়েছে। পরে স্ত্রী তাহমিনা ইব্রাহিম তাকে ছেড়ে অন্যত্র বিবাহবন্ধনে আবদ্ধ হন।

আরও জানা গেছে, মৃতের কাছে থাকা মোবাইল নম্বর থেকে যোগাযোগ করে পুলিশ তার ছেলের পরিচয় শনাক্ত করে। ছেলে ইসরাফিল সিয়ামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বাবার মরদেহ নিতে অস্বীকৃতি জানান। এমন অবস্থায় তার আর কোনো উত্তরাধিকারী না থাকায় সদর মডেল থানা বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরকে অবহিত করে। পরে বাতিঘর ইসলামী শরিয়ত মোতাবেক ইব্রাহিমের দাফন ও জানাজা সম্পন্ন করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ মোজাফফর হোসেন বলেন, বৃদ্ধ ইব্রাহিমের পরিবার মরদেহ নিতে রাজি না হওয়ায় বাতিঘরকে জানানো হয়। তারা যথাযথ মর্যাদায় জানাজা পড়ে দাফনকার্য সম্পন্ন করে। এটি একটি মানবিক দৃষ্টান্ত।

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রকৌশলী মো. আজহার উদ্দিন বলেন, মানবিক সংগঠন বাতিঘর সুদীর্ঘ বছর ধরে নাম-পরিচয়হীন অবহেলিত মরদেহের দাফনকার্য সম্পন্ন করে আসছে। ইব্রাহিম মিয়ার মরদেহ পরিবারের কেউ নিতে চাইছে না জেনে যথাযথ সম্মানের সঙ্গে জানাজা শেষে দাফন করা হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের অবহেলিত, অচেনা, নামহীন কিংবা পরিবারবিচ্ছিন্ন মানুষের জন্যই বাতিঘরের এ মানবিক কার্যক্রম। একজন মানুষ যেন মরার পরও অবহেলিত না হন, সেটাই আমাদের মূল লক্ষ্য।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১০

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১১

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১২

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৩

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৪

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৫

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৬

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

১৭

ইরানের বিরুদ্ধে ‘বৃহৎ সামরিক হামলা’ বিবেচনায়: ট্রাম্প

১৮

লেবাননে প্যারামেডিকদের ওপর ইসরায়েলের ড্রোন হামলা

১৯

ওমরাহ পালনে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৩

২০
X