কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১২:৩৫ পিএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

নারী নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৪ জনের তিন দিনের রিমান্ড

ভুক্তভোগী নারী। ছবি : সংগৃহীত
ভুক্তভোগী নারী। ছবি : সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ জনের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জুলাই) শুনানি শেষে ১১ নং আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক এ আদেশ দেন।

কোর্ট পরিদর্শক সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ৪ জনের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত ৩ দিনের রিমান্ড দিয়েছেন। জড়িত অন্যান্যদের চিহ্নিত করা সহজ হবে। ঘটনার আদ্যোপান্ত জানা যাবে।

গত ২৬ জুন রাতে ঘরের দরজা ভেঙে বাবার বাড়িতে বেড়াতে আসা এক নারীকে (২৩) পাশবিক নির্যাতনের অভিযোগ ওঠে। সেসময় একদল লোক ঘরে ঢুকে ভুক্তভোগী নারী ও ধর্ষণে অভিযুক্ত ফজর আলীর ওপর নির্যাতন চালায়। ভিডিও ধারণ করে পরে তা ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই ৪ জনকে পর্নোগ্রাফি ও নির্যাতন মামলায় গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- একই এলাকার জাফর আলীর ছেলে রমজান, আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ আলী সুমন, মো. আলমের ছেলে মো. আরিফ ও তালেম হোসেনের ছেলে মো. অনিক। তারা সবাই পাঁচকিত্তা গ্রামের বাসিন্দা। সুমন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তার নেতৃত্বেই আপত্তিকর ভিডিও ধারণ করা হয়।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১০

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১১

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১২

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৩

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৪

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৫

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৬

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৭

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৮

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৯

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

২০
X