মনিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আদালতে দুর্জয়কে ডিম নিক্ষেপ

নাঈমুর রহমান দুর্জয়কে আদালতে ডিম নিক্ষেপ করা হয়। ছবি : কালবেলা
নাঈমুর রহমান দুর্জয়কে আদালতে ডিম নিক্ষেপ করা হয়। ছবি : কালবেলা

মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়কে আদালতে নেওয়ার সময় ডিম নিক্ষেপ করেছেন বিক্ষুব্ধ জনতা।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উঠানো হয়। আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী তার চার দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় বিএনপির নেতাকর্মীসহ বিক্ষুব্ধ জনতা আদালত চত্বরে নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে একটি বিস্ফোরক মামলায় ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় সদর থানার পুলিশ। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন হুমায়ন কবির ও আসামিপক্ষে ছিলেন নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী। সদর থানার ওসি এসএম আমান উল্লাহ বলেন, একটি বিস্ফোরক মামলায় মানিকগঞ্জের-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন।

ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে মানিকগঞ্জ-১ আসন। এই আসনে ২০১৪ এবং ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন নাঈমুর রহমান দুর্জয়। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গত বুধবার রাতে ঢাকার লালমাটিয়ার একটি বাড়ি থেকে মানিকগঞ্জের ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সদর থানার মামলা ছাড়াও নির্বাচনী এলাকার তিনটি থানায় একাধিক মামলা রয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X