ফেনী প্রতিনিধি
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

থানায় ছেলের হাতে হাতকড়া দেখে পিতার মৃত্যু

বাঁ থেকে- গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আলী হোসেন ফাহাদ ও তার বাবা আলী আকবর। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আলী হোসেন ফাহাদ ও তার বাবা আলী আকবর। ছবি : সংগৃহীত

ফেনীতে থানায় গিয়ে ছেলের হাতে হাতকড়া দেখে স্ট্রোক করে এক পিতার করুণ মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) রাতে ফেনী মডেল থানায় এ ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আলী হোসেন ফাহাদকে (২০) শর্শদি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বুধবার রাতে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে শর্শদি ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

গ্রেপ্তারের খবর পেয়ে তারা বাবা আলী আকবর ফেনী মডেল থানায় ছেলেকে দেখতে যান। এ সময় ছেলের হাতে হাতকড়া দেখে সেখানে স্ট্রোক করেন হতভাগা পিতা। পরে তাকে নিকটস্থ ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহাদের পিতা আলী আকবরকে (৫৫) মৃত ঘোষণা করেন। তিনি জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা যায়।

ফেনী গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা কালবেলাকে জানান, ফেনী মডেল থানার পুলিশের অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়। সে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলন মামলার সন্দিগ্ধ আসামি।

ফেনী মডেল থানার ওসি তদন্ত সজল কান্তি শর্মা কালবেলাকে জানান, ফাহাদকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছিল। পরে তার পিতার মৃত্যু হওয়ায় সে নিজেও অসুস্থ হয়ে পড়ে। পরে আত্মীয়দের জিম্মায় পরবর্তীতে হাজির হওয়ার শর্তে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল ছিল কি না জানাল শিক্ষা বোর্ড

সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আরএসএফকে ছাড় দেবে না সুদানের বাহিনী, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

কিডনি রোগে আক্রান্ত কিশোরের কাঁধে পাঁচজনের সংসার

আগামী ৩ দিন বৃষ্টি নিয়ে যে পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর

ফটিকছড়িতে চলছে ৪৮ ঘণ্টার হরতাল

চিকিৎসার জন্য কোথায় যাবেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

৩০ হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করতে চায় রাশিয়া, দাবি জেলেনস্কির

১০

কক্সবাজারে ক্রসফায়ার / একরামুল হত্যায় হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রতিবেদন

১১

বার্লিনে সমকামীদের উৎসবে গাড়ি হামলা, হতাহত ১৭ 

১২

সুনামগঞ্জে কমছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা নেই

১৩

এপিসি থেকে ফেলে ইয়ামিনকে হত্যা / সাবেক এমপিসহ ১৯ আসামির নামে ট্রাইব্যুনালে অভিযোগ

১৪

নেইমারের জোড়া গোল, তবে আলোচনায় ব্যতিক্রমী উদযাপন

১৫

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

১৬

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

১৭

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

১৮

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

১৯

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

২০
X