টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ১১:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রাতে সন্দেহজনক ঘোরাফেরা করছিল রোহিঙ্গা কিশোর, অতঃপর...

আটক রোহিঙ্গা কিশোর রশিদুল্লাহ রশিদ। ছবি : কালবেলা
আটক রোহিঙ্গা কিশোর রশিদুল্লাহ রশিদ। ছবি : কালবেলা

গাজীপুরের টঙ্গীতে মুক্তার ভাই রোড এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করায় এক রোহিঙ্গা কিশোরকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

শুক্রবার (৪ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে আটকের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আটককৃত রোহিঙ্গা কিশোরের নাম রশিদুল্লাহ রশিদ (১৫)। তার পিতা মোহাম্মদ ইলিয়াছ। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার এইচডব্লিউ (HW) রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জানা গেছে, প্রায় ৬ থেকে ৭ দিন আগে পারিবারিক রাগারাগির কারণে রশিদ রোহিঙ্গা ক্যাম্প থেকে বের হন এবং আজ শুক্রবার সকালে গাজীপুরের টঙ্গী এলাকায় এসে পৌঁছায়। রাত আনুমানিক ৯টার দিকে মুক্তার ভাই রোডে একা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল সে। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা তাকে জিজ্ঞাসাবাদ করে এবং পরে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসকান্দার হাবিবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে থানা হেফাজতে নিয়ে যায়। এ বিষয়ে ওসি কালবেলাকে বলেন, রশিদুল্লাহ রশিদ একজন রোহিঙ্গা কিশোর। সে কী উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে টঙ্গীতে এসেছে এবং তার অবস্থান বৈধ কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিটন-তাওহীদ-মোসাদ্দেকের ফিফটিতে অজিদের বড় টার্গেট দিল টাইগাররা

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

১০

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১১

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১২

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৩

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৪

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৫

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৬

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৭

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৮

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৯

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

২০
X