দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সবজি বাগানের আড়ালে গাঁজার চাষ

রাজশাহীর দুর্গাপুরে সবজি বাগানের ভেতর গাঁজার গাছ চাষের অভিযোগে একজন আটক। ছবি : কালবেলা
রাজশাহীর দুর্গাপুরে সবজি বাগানের ভেতর গাঁজার গাছ চাষের অভিযোগে একজন আটক। ছবি : কালবেলা

রাজশাহীর দুর্গাপুরে সবজি বাগানের ভেতর গাঁজার গাছ চাষ করে বিক্রির প্রস্তুতির সময় হাতেনাতে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম শরিফুল ইসলাম (৪২)। তিনি উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা।

শনিবার (০৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শরিফুলকে আটক করে। এ সময় তার সবজি বাগান থেকে ৩টি সতেজ গাঁজার গাছ উদ্ধার করা হয়, যেগুলোর মোট ওজন প্রায় ৫ কেজি।

পুলিশ জানায়, এ গাঁজার বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) রিপন কুমার দাস।

এসআই রিপন জানান, শরিফুলের বাড়ির পূর্ব পাশে নিজস্ব জমিতে সবজি বাগানের ভেতর গাঁজার গাছ লাগিয়ে দীর্ঘদিন ধরে তিনি গোপনে চাষাবাদ করে আসছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে শরিফুলকে আটক করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, ‘আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফুটবল ঘিরে টিভির শোরুমে ক্রেতাদের ভিড়

কোরআনে হাফেজার ঝুলন্ত লাশ উদ্ধার

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরু হবে : ট্রাম্প

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

১০

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

১১

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

১২

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১৩

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১৪

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১৫

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৬

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৭

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৮

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৯

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

২০
X