শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

তিন কোটি টাকা আত্মসাৎ, এনজিও মালিককে বেঁধে রাখলেন গ্রাহকরা

এনজিওর চেয়ারম্যান জগন্নাথ চন্দ্র দাস। ছবি : কালবেলা
এনজিওর চেয়ারম্যান জগন্নাথ চন্দ্র দাস। ছবি : কালবেলা

মানিকগঞ্জের শিবালয়ে গ্রামের উন্নয়ন মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নামের একটি এনজিওর বিরুদ্ধে তিন কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহকরা এনজিওর চেয়ারম্যান জগন্নাথ চন্দ্র দাসকে (৪৫) রশি দিয়ে বেঁধে রাখেন।

সোমবার (৭ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা হল রুমের সামনে ওই এনজিও চেয়ারম্যানকে বেঁধে রাখেন ভুক্তভোগী গ্রাহকরা।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় তিন শতাধিক গ্রাহকের কাছ থেকে লোন, সঞ্চয়পত্র ও জামানতের নামে কোটি কোটি টাকা সংগ্রহ করে দীর্ঘদিন ধরে তা ফেরত না দিয়ে গা-ঢাকা দেন এনজিওর মালিকরা। এমনকি মামলা হওয়ার পরও তারা জামিনে এসে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার টেপড়া এলাকায় এক যুগ আগে জগন্নাথ দাশ, আলম হোসেন, রজ্জব আলী ও মোহাম্মদ মাস্টার যৌথভাবে গ্রামের আলো ও গ্রামের উন্নয়ন মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নামে দুটি এনজিও পরিচালনা শুরু করেন। শুরুতে লোন ও সঞ্চয়ের নামে গ্রাহকদের আস্থা অর্জন করলেও পরে নির্দিষ্ট সময় পার হলেও আমানত ফেরত না দিয়ে কার্যক্রম বন্ধ করে দেন তারা।

ভুক্তভোগী এক নারী বলেন, আমাদের মূল টাকাটাও ফেরত দেয়নি, লাভ তো অনেক দূরের কথা। কষ্ট করে জমানো টাকা দিয়ে এখন পথে বসার উপক্রম।

স্থানীয় উলাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস বলেন, আমার এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাৎ করেছে এই এনজিও দুটি। প্রতিদিনই কেউ না কেউ এসে কান্নাকাটি করে। বিষয়টি দ্রুত সমাধান হওয়া উচিত।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যাতে সাধারণ মানুষ তাদের আমানত ফেরত পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

গুগল সার্চ থেকে ব্যক্তিগত তথ্য মুছে ফেলার আবেদন করবেন যেভাবে

১০

 তবে কি নায়িকারূপে পর্দায় আসছেন ‘রকস্টার’ প্রযোজক স্বর্ণা?

১১

প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নারীর রহস্যজনক মৃত্যু

১২

খবরের কাগজে গরম খাবার খান, এতে শরীরে কী কী ঘটে জানুন

১৩

‘গোলাপ’ নিয়ে পরীমণি-নীরবের ইতিবাচক আলোচনা 

১৪

নজর কাড়ছে কসাই রিপনের পশুর মাথার শোপিস

১৫

‘ভুয়া’ চিকিৎসকের পরিচয় প্রকাশ করে প্রতিবেদন, প্রতিবেদকের বিরুদ্ধে মামলা

১৬

ভারতে প্রশ্নফাঁস ঠেকাতে বিশেষ দায়িত্ব পেল বিমানবাহিনী

১৭

সাফজয়ী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে প্রধানমন্ত্রীর উপহার

১৮

চলচ্চিত্রের গল্পে নারী সুরক্ষা ও দেশীয় সংস্কৃতিকে গুরুত্ব দেওয়ার আহ্বান

১৯

জাপানের পর এবার নেপালেও নিষিদ্ধ ভারতের আম

২০
X