বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি হুমায়ুন, সম্পাদক লিংকন

বাঁ থেকে সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন। ছবি : সংগৃহীত
বাঁ থেকে সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আব্দুল আলিম হুমায়ুনকে সভাপতি ও সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। হুমায়ুন সাবেক কমিটির সদস্য সচিব ও লিংকন সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় যুবদলের সহদপ্তর বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে দপ্তরের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্য বিশিষ্ট কমিটির (আংশিক) অনুমোদন দিয়েছেন। এ ছাড়া আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা প্রদান করেন।

এ ব্যাপারে নতুন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, কেন্দ্র থেকে নতুন করে আমাদেরকে দায়িত্ব দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হবে।

২০২২ সালের ৯ জুন রেজাউল করিম লিটন আহ্বায়ক, লিংকনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও হুমায়ুনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। গত ৩ জুন যুবদলের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ চেয়ে লিটন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক চিঠি দেন। ১৭ জুন কেন্দ্রীয় কমিটি তার পদত্যাগপত্র গ্রহণ করেন।

কালবেলা/এসআই
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X