মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

জুলাই পদযাত্রা : আজ মেহেরপুরে যাচ্ছেন এনসিপির নেতৃবৃন্দ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ছবি : সংগৃহীত

‘বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ চাই’ স্লোগান সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী জুলাই পদযাত্রা চলছে। এরই অংশ হিসেবে মেহেরপুর আসছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সোমবার (৮ জুলাই) মেহেরপুর সফরে আসছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে থাকবেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধিদল।

দলীয় সূত্র থেকে জানা গেছে, দুপুর ১২টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার খলিশাকুণ্ডি এলাকা থেকে পদযাত্রার সূচনা হবে। এরপর গাংনী বাজারে পথসভা শেষে তারা মেহেরপুর শহরে প্রবেশ করবেন। বিকেল ৫টায় শহীদ সামসুজ্জোহা পার্কে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম।

পরে দলটি মুজিবনগর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্মৃতিস্তম্ভ পরিদর্শন করবে এবং এনসিপির মুজিবনগর উপজেলা কার্যালয়ের উদ্বোধন করবে। অতঃপর রাত্রিযাপন ও বুধবার সকালে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে প্রতিনিধিদলটি মেহেরপুর ত্যাগ করবে।

জেলা পর্যায়ে দলটির এই আয়োজনকে কেন্দ্র করে এরই মধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে এনসিপির মেহেরপুর জেলা কমিটি। দলের পক্ষ থেকে সর্বস্তরের মানুষ ও সংবাদকর্মীদের পদযাত্রার কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এনসিপির জাতীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট এস এম শাকিল আহমেদ বলেন, এনসিপির এই পদযাত্রা কোনো দলীয় প্রচার নয়; বরং জনগণের কাছে জনগণের কথাই পৌঁছে দিতে আমরা পথে নেমেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

আজকের নামাজের সময়সূচি

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

১০

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

১১

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

১২

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

১৩

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

১৪

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

১৫

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১৬

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১৭

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১৮

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৯

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

২০
X