বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে দেশ সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত হোক : আতিকুর রহমান

টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন। ছবি : কালবেলা
টাঙ্গাইলে শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন। ছবি : কালবেলা

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, দলকে আগে দখলবাজ ও চাঁদাবাজ মুক্ত করুন। তারপর ক্ষমতায় আসার স্বপ্ন দেখুন। আমরা চাই নির্বাচনের আগে এ দেশ সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত হোক। আপনারা চাঁদাবাজি করবেন আর ভোট এলে ভোট পাবেন। এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না- এটা হচ্ছে দিবাস্বপ্ন।

শনিবার (১২ জুলাই) দুপুরে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিক মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলার ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান বলেন, বাংলাদেশের এমন কোনো হাট-ঘাট বা বাজার নেই যা আপনারা দখল করেন নাই। দখলবাজি করবেন আর জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসবেন এটা আর হবে না। কে এমপি হবেন কে মন্ত্রী হবেন- ওই হিসেব বাদ দিয়ে আগে দলকে নিয়ন্ত্রণ করুন। তা না করতে পারলে আপনারা এ দেশে মুখ দেখাতে পারবেন না। ৫ আগস্টের আগের বাংলাদেশ আর পরবর্তী বাংলাদেশ এক নয়। আগামী নির্বাচন হবে চাঁদাবাজির বিরুদ্ধে। আগামী নির্বাচনে জনগণ চাঁদাবাজদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে। আপনাদের নিশ্চিত পরাজয় হবে ইনশাআল্লাহ।

এ সময় আগামী ১৯ জুলাই জামায়াতে ইসলামী আয়োজিত রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৭ দফা দাবি আদায়ে ‘জাতীয় সমাবেশে’ যোগ দেওয়ার জন্য সকল নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

প্রতিনিধি সম্মেলনে টাঙ্গাইল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতের ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ ও মহিববুল্লাহ প্রমুখ। সম্মেলনে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X