শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

‘সবাই বলে দুইটা বাচ্চা বেইচা দিতে, মা হয়ে কি বেচতে পারি’

তিন শিশুকে নিয়ে বিপাকে পরিবার। ছবি : কালবেলা
তিন শিশুকে নিয়ে বিপাকে পরিবার। ছবি : কালবেলা

‘সবাই বলে দুইটা বাচ্চা বেইচা দিতে। বাকি একটা লালনপালন করতে। কিন্তু মা হয়ে কি বেচতে পারি? প্রায় এক মাস হলো তিন বাচ্চার জন্ম হয়েছে। কোনো খাবার ও ওষুধ কিনতে পারছি না। এদিকে সিজারের ৪০ হাজার টাকা ঋণ। এই টেহার ব্যবস্থা কেমনে হব। পোলাপানডি বাঁচাতে পারব কি না আল্লাহই ভালো জানে।’

চোখের পানি মুছতে মুছতে কথাগুলো বলছিলেন সদ্য তিন সন্তান জন্ম দেওয়া অসহায় মা নাছিমা আক্তার (২০)। স্বামী লিখন মিয়া ঢাকায় রিকশা চালান। লিখন শেরপুর সদর উপজেলার লসমনপুর ইউনিয়নের দিঘলদী মোল্লাপাড়া এলাকার চাম্পা আলীর ছেলে।

গত ১৪ জুন শেরপুরের একটি বেসরকারি ক্লিনিকে দুই ছেলে ও এক মেয়ের জন্ম দেন নাছিমা। বর্তমানে শিশুগুলো খাবার ও ওষুধের অভাবে শুকিয়ে যাচ্ছে। বুকের দুধে মিটছে না খাবারের চাহিদা। দুধসহ ওষুধ কিনতে হিমশিম খাচ্ছে পরিবারটি। রিকশাচালক লিখন মিয়ার সঙ্গে নাছিমা আক্তারের বিয়ে হয় দুই বছর আগে।

পরিবারের সদস্যরা জানান, নাসিমার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে পুরো পরিবারে নেমে আসে আনন্দ। সংসার চালিয়ে দশ মাসে স্ত্রী-সন্তানের জন্য টাকা সঞ্চয় করেন মাত্র ৫ হাজার। এদিকে ডাক্তার বলেন- তার পেটে একটি দুটি নয় তিন তিনটি বাচ্চা। এদিকে তিনটি বাচ্চা পেটে থাকায় নাছিমার শুরু হয় নানা শারীরিক জটিলতা। অবশেষে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে সিজারের মাধ্যমে জন্ম নেয় দুই ছেলে ও এক মেয়ে সন্তানের।

এতে খরচ হয়ে যায় ৪০ হাজার টাকা। ধারদেনা করে অপারেশন করলেও পাওনাদারের টাকার চাপে সন্তান ফেলে লিখন আবার চলে যান ঢাকায় রিকশা চালাতে। পরে তিন বাচ্চাকে নিয়ে ভাঙা ঘরে ওঠার জায়গা না থাকায় লিখনের বড় ভাই গার্মেন্টসকর্মী খোকনের ঘরে ওঠেন তারা।

শিশুটির দাদি খোরশেদা বেগম বলেন, খাওয়ার অভাবে বাচ্চা তিনটা শুকিয়ে যাচ্ছে। ওষুধ কিনতে পারছি না। পুষ্টিহীনতায় ভুগছে মা নাছিমাও। তার জন্যও ওষুধ কিনতে পারছি না। কীভাবে তিনটি শিশু পালব। শিশুদের ওষুধ, খাবার ও ডাক্তার খরচসহ ঋণের টাকা পরিশোধে সরকার ও বিত্তবানদের সহায়তা চাই।

শিশুর দাদা বলেন, ‘আল্লাহ তো তিনটা বাচ্চা দিছে, কিন্তু টাকা তো দেয় নাই। ঋণের টাকা কেমনে পরিশোধ করব। পুলাপানগুলা পালব কীভাবে। পুলাডা ঢাকা গেছে টেহা কামাইতে। এদিকে পুলাপানগুলা না খাইয়া আছে।’

স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বলেন, এদের মতো গরীবের ঘরে তিন সন্তান যেন বোঝা হয়ে গেছে। শিশুগুলোর পরিচর্যা ঠিকমতো না হলে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাদের ভরণপোষণে সরকারের সহযোগিতার প্রয়োজন। এ ছাড়াও পরিষদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা সম্ভব সেটা করা হবে।

শেরপুর সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান বলেন, শিশুদের লালনপালনের জন্য শেল্টারহোম রয়েছে। এ ছাড়াও ৬ বছর বয়স থেকে ১৮ বছর পর্যন্ত আরও একটি বিকল্প ব্যবস্থা রয়েছে। শিশুর পরিবার যদি অসমর্থ হয় তাহলে প্রয়োজনীয় নির্দেশনা ও শর্তাবলি মেনে ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। বিষয়টি আপনাদের মাধ্যমে অবগত হলাম। শিশুর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১০

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১১

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১২

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৩

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৪

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৭

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৮

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৯

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

২০
X