রাজশাহী ব্যুরো
প্রকাশ : ১২ জুলাই ২০২৫, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে আইনশৃঙ্খলার উন্নতি নিশ্চিত করবে সরকার : উপ-প্রেস সচিব

রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। ছবি : কালবেলা
রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার। ছবি : কালবেলা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, নির্বাচনের আগে দেশে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। নির্বাচনের আগে যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। সে লক্ষ্যে কাজ করছে সরকার।

তিনি বলেন, আর কাউকেই ছাড় দেওয়া হবে না। অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে আপ্রাণ চেষ্টা করছে। যখনই কোনো ঘটনা ঘটছে, তখনই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার (১২ জুলাই) বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সঙ্গে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনদের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

আবুল কালাম আজাদ বলেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছিল। ধীরে ধীরে সরকার পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। মিটফোর্ড হত্যাকাণ্ডের ঘটনায় দ্রুত সময়ের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এটি প্রমাণ করে, পুলিশ তাদের দায়িত্ব পালনে সচেষ্ট।

সভায় সাংবাদিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশ নিয়েও আশ্বাস দিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের সংবাদ সংগ্রহকালে সাংবাদিকরা যেন হয়রানির শিকার না হন, সেজন্য একজন নির্ধারিত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হবে। সাংবাদিকদের প্রতি প্রশাসনের কোনো রাগ-অনুরাগ নেই।

সাংবাদিকদের স্বাধীনতার বিষয়ে সরকারের এ উপ-প্রেস সচিব বলেন, গত এক বছরে বাংলাদেশ গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ও সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করা হয়েছে। সাংবাদিকদের নামে দায়ের হওয়া হয়রানিমূলক মামলাগুলোও প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে কোনো গণমাধ্যম বন্ধ নয়, বরং নতুন চ্যানেল চালু হচ্ছে।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লির হোটেলে আগুন : মৃত্যুপথযাত্রী বাবাকে দেখতে এসে পুড়ে মরলেন ৮ স্বজন

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ আজ

আ.লীগ ও জামায়াত একই জিনিস, আমাদের সতর্ক থাকতে হবে : ইশরাক

আজও নেই বৃষ্টির সম্ভাবনা

দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী

আর্জেন্টিনাকে ‘সতর্কবার্তা’ দিল আলজেরিয়া

সরকারি খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ

১৪ বছর বয়সী কিশোরী হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

১০

রামিসা হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি আজ

১১

বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে প্রাণ গেল যুবকের

১২

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৩

লাম্পি রোগে বাড়ছে গরুর মৃত্যু, ডিমলায় আতঙ্কে খামারিরা

১৪

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

১৫

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

কালবেলায় সংবাদ প্রকাশের পর বাঁকখালী নদী পরিদর্শনে ইউএনও

১৮

ইউএনজিএর সভাপতি হিসেবে কী দায়িত্ব ও মর্যাদা পাবেন খলিলুর রহমান

১৯

‘সম্পাদক পরিষদ’ গঠন হয় কীভাবে, জানালেন সাবেক এক সদস্য

২০
X