মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
খুলনা ব্যুরো
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১০:১৮ এএম
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

পুলিশ পরিচয়ে খাদ্য কর্মকর্তাকে অপহরণ, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার

অপহরণের শিকার খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার। ছবি : কালবেলা
অপহরণের শিকার খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার। ছবি : কালবেলা

খুলনায় পুলিশ পরিচয়ে অপহরণের সাড়ে ৫ ঘণ্টার বেশি সময় পরে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারকে।

রোববার (১৩ জুলাই) রাত ১টার দিকে তেরখাদা উপজেলার বিআরবি অজগরা উচ্চ বিদ্যালয় থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে খুলনা সদর থানায় রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

অপহৃত সুশান্ত কুমার খাদ্য পরিদর্শক হিসেবে ৪নং ঘাট ইনচার্জের দায়িত্ব পালন করছিলেন।

এর আগে, রোববার সন্ধ্যায় খুলনা মহানগরীর ৪ নম্বর ঘাট এলাকা থেকে খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারকে পুলিশ পরিচয়ে অপহরণ করা হয়। পথচারীদের ধারণকৃত মোবাইলের ভিডিও এবং অপহৃত খাদ্য পরিদর্শকের স্ত্রীর দায়েরকৃত অভিযোগ থেকেও এমনটি জানা যায়। খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানায় এ অভিযোগটি দায়ের হলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে নামেন।

অপহৃত খাদ্য পরিদর্শকের স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা থানায় লিখিত অভিযোগে জানান, মো. রেজা ও বাবু মণ্ডল নামের দুই ব্যক্তি এবং সঙ্গে আরও তিনজন তাকে অপহরণ করেছে। অপহরণের পর থেকে সুশান্ত কুমার মজুমদারের ব্যবহৃত মোবাইল নম্বর দুটি বন্ধ পাওয়া যাচ্ছে বলে তার স্ত্রী দাবি করেন। এর আগে বাবু মণ্ডল ওই পরিদর্শকের কাছে কয়েকবার টাকা দাবি করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়; কিন্তু খাদ্য পরিদর্শক সুশান্ত টাকা দিতে অস্বীকৃতি জানান।

এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হোসাইন মাসুম বলেন, খাদ্য কর্মকর্তা সুশান্তকে অপহরণের পর পুলিশ উদ্ধারে চারদিকে অভিযানে নামে। ব্যাপক পুলিশি অভিযানের পর অপহরণকারীরা আতঙ্কিত হয়ে তেরখাদা উপজেলা বিআরবি অজগরা উচ্চ বিদ্যালয়ের মধ্যে ফেলে চলে যায়। সেখানকার পুলিশের সহযোগিতা নিয়ে তাকে উদ্ধার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১০

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১১

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১২

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৩

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৪

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৫

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৬

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৭

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৮

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৯

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

২০
X