খুলনা ব্যুরো
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

খুলনায় খাদ্য কর্মকর্তাকে অপহরণ

অপহরণের পর ট্রলারে করে নিয়ে যাওয়া হয় খাদ্য কর্মকর্তাকে। ছবি : সংগৃহীত
অপহরণের পর ট্রলারে করে নিয়ে যাওয়া হয় খাদ্য কর্মকর্তাকে। ছবি : সংগৃহীত

খুলনা নগরীর চার নম্বর ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদার নামের খাদ্য পরিদর্শককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদার বাদী হয়ে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, আমার স্বামী সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগে খাদ্য পরিদর্শক পদে খুলনার ৪নং ঘাট ইনচার্জ হিসেবে কর্মরত আছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে তিনি কর্মস্থলে ছিলেন। এ সময় মো. রেজা ও বাবু মন্ডলসহ আরও অপরিচিত ৩ জন লোক এসে নিজেদের পুলিশের লোক পরিচয় দেয়। তাকে থানায় নিয়ে যাবে বলে হাতে হ্যান্ডকাফ পরিয়ে ট্রলারে তোলে। এ সময় তাকে মারপিট করে। ট্রলারটি জেলখানা ঘাটের দিকে গেছে বলে তিনি উল্লেখ করেন।

এরপর থেকে সুশান্তের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। অভিযুক্ত বাবু মন্ডল কয়েকদিন ধরে তার স্বামীর কাছে চাঁদা দাবি করে আসছিল বলেও উল্লেখ করেছেন মাধবী রানী মজুমদার।

এ বিষয়ে খুলনা থানার ওসি সানোয়ার হোসাইন মাসুম বলেন, অপহরণের অভিযোগ সত্য। ভুক্তভোগীর স্ত্রী থানায় অভিযোগ দিয়েছে। উদ্ধার অভিযানে পুলিশের একাধিক টিম কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

১০

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

১১

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

১২

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১৩

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’-এর স্মৃতি ফেরাল জার্মানি

১৪

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১৫

৫-১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৭

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৮

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৯

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

২০
X