সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৯:৫১ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘তারেক রহমানকে নিয়ে কটূক্তির দাঁতভাঙা জবাব দেওয়া হবে’

সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে বিক্ষোভ মিছিল করছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা
সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে বিক্ষোভ মিছিল করছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। ছবি : কালবেলা

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করলে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে। রাজপথে যখন বিএনপিসহ সকল অঙ্গ-সংগঠন নামবে সেদিন কিন্তু আপনারা পালানোর জায়গা খুঁজে পাবেন না।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে বিক্ষোভ মিছিল শেষে এসব কথা বলেন তিনি। সারা দেশে ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল।

কামরুজ্জামান ভুট্টো বলেন, বাজে মন্তব্য না করে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে এসে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে। কিন্তু সেই ভোটকে বাধাগ্রস্ত করবেন, মব সৃষ্টি করবেন, অস্থিতিশীল পরিবেশ তৈরি করবেন এটি আমরা মেনে নেব না।

তিনি আরও বলেন, আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের আন্দোলন শেষ হয়নি। সারা দেশে প্রশাসনের দুর্বলতায় বাংলাদেশের একটি ফ্যাসিবাদী গোষ্ঠী নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে। হাসিনার প্রেত-আত্মার মতো তারা দেশের আইনশৃঙ্খলা প্রস্তুতির অবনতি ঘটনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মিছিলে অংশ নেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ শরিফুজ্জামান সজিব, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, খালিদ হাসান সুমন, রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, রাজিবুল ইসলাম রাজিব, মোহাসিন আলম, মোখলেছুর রহমান, বাচ্চুসহ সাতক্ষীরা জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

কমলো জেট ফুয়েলের দাম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১০

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

১১

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

১২

শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত ককরোচ পার্টির আন্দোলন চলবে

১৩

জাতীয় সংসদে পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলী ঘোষণা

১৪

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১৫

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

১৬

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

১৭

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

১৮

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

১৯

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

২০
X