মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা ব্যুরো
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৯:৩০ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ফেলে যাওয়া ১৫ লাখ টাকা ফেরত দিলেন অটোরিকশাচালক

অটোরিকশাচালক অনিক। ছবি : কালবেলা
অটোরিকশাচালক অনিক। ছবি : কালবেলা

কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশায় (ইজিবাইক) ফেলে যাওয়া ব্যাগে থাকা ১৫ লাখ যাত্রীকে ফেরত দিয়েছেন চালক অনিক। বৃহস্পতিবারের (১৭ জুলাই) এ ঘটনায় শহরজুড়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। প্রশংসা কুড়িয়েছে ইজিবাইক চালকের সততা। চালক অনিক কুমিল্লা নগরীর চৌধুরীপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, কুমিল্লার পানপট্টি এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী মরণ শীল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শিশু সন্তানকে নিয়ে ইজিবাইকে করে দারোগাবাড়ি এলাকার স্কুলে গিয়েছিলেন। কিন্তু ইজিবাইক থেকে নামার সময় ভুলে তার সঙ্গে থাকা ১৫ লাখ টাকার ব্যাগটি ফেলে যান। বাচ্চাকে স্কুলে দিয়ে ফেরার পর তিনি বুঝতে পারেন তার টাকার ব্যাগটি ইজিবাইকে রয়ে গেছে।

কিন্তু সেখানে আর তাকে খুঁজে পাওয়া যায়নি। প্রায় ঘণ্টাখানেক পর তিনি বাসার কাছে এসে দেখেন যেখান থেকে ইজিবাইকে উঠেছিলেন, সেখানে এসে ওই চালক তাকে খুঁজছেন। এ সময় আরও কয়েকজনের উপস্থিতিতে টাকার ব্যাগটি তিনি মরণ শীলকে ফেরত দেন।

ইজিবাইক চালক অনিক জানান, ব্যাগে এত টাকা দেখে আমি প্রথমেই আমার বাবাকে কল দেই। তখন বাবা আমাকে বলেন, যার জিনিস, তাকে খুঁজে দিয়ে আয়। হারাম টাকা নিয়ে বাঁচতে চাই না। আমি এরপর কয়েকবার ঘুরে ওই এলাকায় এসে শেষমেশ ব্যাগের মালিককে খুঁজে পাই।

এলাকাবাসী জানায়, অনিকের বাবা নিজেও একজন অটোরিকশাচালক। তাদের পরিবারে সততার অতীত সুনাম রয়েছে।

স্বর্ণব্যবসায়ী মরণ শীল বলেন, সকালে বাচ্চাকে স্কুলে দিতে যাওয়ার সময় ব্যবসার কাজের জন্য ১৫ লাখ টাকাসহ ব্যাগটি সঙ্গে নিয়ে বের হয়েছিলাম। কিন্তু রিকশা (ইজিবাইক) থেকে নামার সময় ব্যাগটি ভুলে রিকশায় রয়ে যায়। কিন্তু স্কুল থেকে ফিরে যখন দেখি চালক ও রিকশা কোনোটাই সেখানে নেই, তখন খুব টেনশনে পড়ে যাই। অনেক খুঁজেও তাকে না পেয়ে বাসায় ফিরতে শুরু করি। কিন্তু বাসার কাছে এসে দেখি সে (চালক) দাঁড়িয়ে আছে। আমাকে পেয়ে সে আমার টাকা আমাকে বুঝিয়ে দেয়।

আজকের দিনে এসে সে যে কাজটি করেছে, তা একেবারেই বিরল ঘটনা। সততার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নিঃসন্দেহে সে একজন সৎ মানুষ। অন্যের টাকার প্রতি তার কোনো লোভ নেই। পৃথিবীতে এ ধরনের মানুষ এখনো আছে বলেই পৃথিবী এখনো সুন্দর। এমন মানুষদের সম্মান জানানো আমাদের দায়িত্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১০

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১১

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১২

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৩

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৪

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৫

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৬

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৭

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৮

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৯

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

২০
X