মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ০৭:৫৬ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আমি বেঁচে আছি, মৃত্যুর খবর নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ’

ছাত্রলীগের প্রচারিত সেই ছবির স্ক্রিনশট ও জুলকারনাইন হৃদয়। ছবি : সংগৃহীত
ছাত্রলীগের প্রচারিত সেই ছবির স্ক্রিনশট ও জুলকারনাইন হৃদয়। ছবি : সংগৃহীত

আমি বেঁচে আছি ও বাড়িতেই আছি। তবে আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ‘রমজান কাজী’ নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সদস্য হিসেবে নিহত বলা হয়েছে। মৃত্যুর খবর নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ। এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর।

নিজের মুখে এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার (১৭ জুলাই) এভাবেই কথাগুলো বলেছেন গোপালগঞ্জের সহিংসতায় নিহত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী হিসেবে প্রচারিত সেই ‘রমজান কাজী’ নামে জুলকারনাইন হৃদয় (১৬)।

ভুক্তভোগী জুলকারনাইন হৃদয় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ধোপাকানন্দির আলী আক্কাস সরকার ছেলে।

জানা যায়, বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ জেলার এনসিপির জুলাই পদযাত্রা নিয়ে সহিংসতায় চারজনের নিহত হওয়ার ঘটনায় জাতীয় ‍একটি দৈনিকে ‘আমার সন্তানকে কোথায় পাবো’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এতে চারজনের ছবি ব্যবহার করা হয়। তার মধ্যে একটি ছবির নিচে রমজান কাজী নাম লেখা হয়। কিন্তু সেখানে যে ছবিটি ব্যবহার করা হয় সে ছবিটি গত ৪ আগস্ট সিরাজগঞ্জের কামারখন্দের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একটি ভিডিও থেকে নেওয়া বলে অভিযোগ করেছেন জুলাইযোদ্ধা জুলকারনাইন হৃদয়।

এ ব্যাপারে জুলকারনাইন হৃদয় বলেন, আমি বেঁচে আছি এবং বাড়িতেই আছি। আমার মৃত্যুর খবর নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রলীগ। বিষয়টি নিয়ে আমি খুবই বিব্রতকর অবস্থায় আছি। কারণ প্রকৃতভাবে আমি একজন জুলাইযোদ্ধা। জুলাই আন্দোলনের সময় আমি বিভিন্ন জায়গায় আন্দোলনে অংশগ্রহণ করেছি।

জুলাইযোদ্ধা হিসেবে তিনি বলেন, ‘আমি কোনো দলের সঙ্গে যুক্ত না। সাধারণ একজন স্টুডেন্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার সদস্য। দেশের জন্য আন্দোলন করেছি অথচ তারা আওয়ামী লীগ হিসেবে চালিয়ে দিচ্ছে। সামনে যদি আবারও দেশের জন্য কাজ করতে হয় আমি তা করব।’

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সাকিব বলেন, বুধবার হৃদয়ের বিষয়ে যেটা ঘটেছে, গোপালগঞ্জে যে চারজন নিহত হয়েছে- এ নিউজের প্রেক্ষিতে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। কেননা ও একজন জুলাইযোদ্ধা। ২০২৪ সালের ৪ আগস্ট যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল ফ্যাসিস্ট তাড়ানোর বিরুদ্ধে সেখানে সে আহত হয়। সে সময়কার একটা ভিডিও নিয়ে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে সেখানে চালিয়ে দিয়েছে। সে বিষয়ে আমি তীব্র নিন্দা জানাচ্ছি।

এ বিষয়টি নিয়ে জুলকারনাইনের বাবা আক্কাস আলী বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ছবি নামিয়ে গোপালগঞ্জের বিষয়টিতে আমার ছেলের ছবি ব্যবহার করা হয়েছে। ইনশাআল্লাহ আমার ছেলে বেঁচে আছে এবং আমাদের কাছেই আছে। বুধবার সে কামারখন্দ নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৃক্ষমেলা উপলক্ষে একটি মিটিং করেছে। আমার ছেলে গোপালগঞ্জে যায়নি এবং মারাও যায়নি। তারপরও ছেলের ছবি ব্যবহার করা হয়েছে। এর জন্য প্রধান উপদেষ্টা বরাবর প্রতিবাদ জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১০

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১১

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১২

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৩

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৪

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৫

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৬

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৭

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৮

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৯

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

২০
X