মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার ১১ তলাবিশিষ্ট নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে কোতোয়ালি থানার পার্শ্ববর্তী রঙ্গম কনভেনশন হল ভবনটিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন—ফখরুল ইসলাম (২৬), মো. রাশেদ (২৪) ও মোহাম্মদ হাসান (১৮)।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক শেখ তারিকুল ইসলাম বলেন, তিন শ্রমিকের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

ভবনের শ্রমিক মো. রাসেল বলেন, কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হল ভবনটি ১১ তলার। ওই তিনজন ৯ তলায় কাজ করছিলেন। হঠাৎ তিনজনই একসঙ্গে নিচে পড়ে যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, দুপুরে ১১ তলা বিশিষ্ট নির্মাণাধীন ভবনের নয় তলা থেকে তিন শ্রমিক পড়ে যাওয়ার খবর পায় পুলিশ। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম আশেকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি রিসিভ করেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১০

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১১

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১২

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৩

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৪

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৫

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৬

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৭

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৮

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৯

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

২০
X