‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ফাঁদ পেতে হরিণ শিকার, জবাই করতেই ধরা

আটককৃত মো. সজিব। ছবি : কালবেলা
আটককৃত মো. সজিব। ছবি : কালবেলা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূলে কেওড়া বাগানে ফাঁদ পেতে হরিণ শিকার করে জবাই করার সময় মো. সজিব নামের একজনকে আটক করে এলাকাবাসী।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলা সৈয়দপুর ইউনিয়নের বগাছতর এলাকার সমুদ্র উপকূলে এ ঘটনা ঘটে। এ সময় জবাই করা হরিণের চামড়া পাওয়া যায়নি। আটককৃত মো. সজিব বগাছতর এলাকার অহিদ মুরাদের ছেলে।

চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের ডেপুটি রেঞ্জার মো. হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলা সৈয়দপুর ইউনিয়নের সমুদ্র উপকূলে কেওড়া বাগানে ফাঁদ পেতে হরিণ শিকার করে জবাই করার সময় এলাকাবাসী সজীব নামের এক যুবককে আটক করেছে। পরে বিট কার্যালয়ে বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে এসে হরিণসহ আটক করে। পরে নগরীর কোতোয়ালি থানায় তাকে হস্তান্তর করা হয়। এই সময় তার কাছ থেকে জবাইকৃত হরিণের ৩০-৩৫ কেজি ওজনের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ উদ্ধার করা হয়।

নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, এত বড় একটি হরিণ আটক হওয়া ব্যক্তির মাধ্যমে একা ধরা সম্ভব নয়। এর সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত আছে। এলাকার কিছু চাঁদাবাজ এই ঘটনায় জড়িত একজনকে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে এবং অনেকগুলো হরিণের মাংস নিয়ে যায়। সিএনজির গিয়া তারের মাধ্যমে বিশেষ কৌশলে হরিণের এ ফাঁদ পাতা হয়।

এ বিষয়ে ‎চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের ডেপুটি রেঞ্জার মো. হাসান বলেন, এই ঘটনায় জড়িত সজীব দামের একজনকে আটক করা হয়েছে। যে মাংসগুলো উদ্ধার করা হয়েছে সেগুলোতে কেরোসিন তেল ঢেলে রাখা হয়েছে। বৃহস্পতিবার সেগুলো মাটিতে পুঁতে ফেলা হবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সজীবসহ অজ্ঞাত বেশ কয়েকজনের নাম উল্লেখ করে একটি মামলা করার প্রস্তুতি চলছে। এই ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X