হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে অনুপ্রবেশের চেষ্টা, সীমান্তে ৪ বাংলাদেশি আটক

সীমান্তে আটক বাংলাদেশিরা। ছবি : কালবেলা
সীমান্তে আটক বাংলাদেশিরা। ছবি : কালবেলা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্তে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার সময় ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ।

শুক্রবার (১৮ জুলাই) ভোর ৫টার দিকে ৫০ বিজিবি ঠাকুরগাঁও ব্যাটালিয়নের অধীন হরিপুর বিওপির সীমান্তের দনগাঁও নামক স্থান থেকে একজন এবং গোবিন্দপুর সীমান্ত থেকে ৩ জনকে আটক করা হয়। হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন—হরিপুর উপজেলার চৌরঙ্গী পাহাড়গাঁও গ্রামের আনিসুর রহমান ছেলে মাইনুল ইসলাম (৩০), ভাতুরিয়া গ্রামের মুসলিম আলীর ছেলে মাইনুল ইসলাম (৩৮), ঝাড়বাড়ি গ্রামের আজিজ মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৪০) ও রাণীশংকৈল উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে বাবু মিয়া (৪৫)।

‎বিজিবি সূত্রে জানা গেছে, দিনাজপুর ৪২ বিজিবির গোবিন্দপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৪৬/৩ আর থেকে আনুমানিক ৪০০ গজ ভারতের অভ্যন্তরে মাকরহাট নামক স্থান থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদেরকে আটক করে। পরে বিএসএফের আহ্বানে কোম্পানি কমান্ডারের পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করেন।

এ বিষয়ে হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, আটককৃত ৪ বাংলাদেশিকে থানায় সোপর্দ করেছে বিজিবি। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ ও চীনা প্রতিনিধি দলের সম্মানে ইএটিএল ইনোভেশন হাবের নৈশভোজ ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

১০

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

১১

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

১২

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

১৩

চরিত্র হনন: এক নীরব ঘাতক

১৪

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১৫

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১৬

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১৭

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৮

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৯

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

২০
X