কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০২:১০ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

কেশবপুরে ৩১ দফার প্রচারণায় বিএনপির কেন্দ্রীয় নেতা অমলেন্দু দাস অপু

উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া বাজারে এক অনুষ্ঠানে কথা বলেন অমলেন্দু দাস অপু। ছবি : কালবেলা
উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া বাজারে এক অনুষ্ঠানে কথা বলেন অমলেন্দু দাস অপু। ছবি : কালবেলা

যশোরের কেশবপুরে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচার কমিটির উদ্যোগে প্রচার মিছিল ও পথসভা করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া বাজারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চিংড়া বাজারে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে বিশাল মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার প্রচারে যশোরের কেশবপুরে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু বলেন, জনগণের আকাঙ্ক্ষা ও সময়ের চাহিদা অনুযায়ী রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারে বিএনপি অঙ্গীকারবদ্ধ। সেজন্য ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেন। বিএনপি আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীদের জনগণের পাশে থেকে তাদের মন জয়ে কাজ করার আহ্বান জানান।

সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার আমানত আলীর সভাপতি পথসভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক খা, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার ও বিএনপি নেতা জিয়ামত আলী এবং যুবদল নেতা ইয়াসিন আলী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, সুফলাকাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বিএনপি নেতা শাহাবুদ্দিন বাবলু, মাস্টার সিরাজুল ইসলাম, আহাদ আলী, আব্দুল জলিল, আনিসুর রহমান হানু প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১০

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১১

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১২

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৩

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৪

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৫

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৬

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

১৭

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

১৮

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

২০
X