লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ
বাফুফে সহসভাপতি

ফুটবলে দর্শক পাওয়া যেত না, এখন টিকিট পাওয়া যাচ্ছে না 

লক্ষ্মীপুরে স্টার স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। ছবি : সংগৃহীত
লক্ষ্মীপুরে স্টার স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে বাফুফে সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি বলেছেন, বাফুফের যে কাজগুলো বর্তমানে পরিচালিত হচ্ছে- তার মাধ্যমে ফুটবলে আগ্রহ ও উন্মাদনা শুরু হয়েছে। আগে স্টেডিয়াম খেলা দেখতে দর্শক পাওয়া যেত না। আর এখন দর্শক আছে, টিকিট পাওয়া যাচ্ছে না। এটিই হচ্ছে সবচেয়ে বড় আগ্রহ ও উন্মাদনা।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে লক্ষ্মীপুরে ক্রীড়া সামগ্রীর প্রতিষ্ঠান স্টার স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লক্ষ্মীপুর পৌর শহরের হাসপাতাল সড়কে তন্তুবায় সমিতি ভবনের নিচে দোকানটি উদ্বোধন করা হয়।

ওয়াহিদ উদ্দিন চৌধুরী বলেন, ফুটবলে এগিয়ে নিতে বাফুফে একটা বিরাট পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। ফুটবলে যে আগ্রহ-উন্মাদনা তৈরি হয়েছে, তা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করছি।

তিনি বলেন, বাফুফের উদ্যোগে সারাদেশে খেলার আয়োজন করা হয়েছে। এর মধ্যে অনূর্ধ্ব-১৫, আমাদের লক্ষ্মীপুরও খেলেছে। অনূর্ধ্ব-১৭ এর খেলা খুব শিগগিরই শুরু হয়ে যাবে। ৩০ জুলাই থেকে এফএ কাপ মহিলা টিম আন্তঃজেলা খেলা শুরু হবে। বাফুফের মাধ্যমে তারুণ্যের উৎসব উপলক্ষে সারাদেশে খেলার আয়োজন করা হচ্ছে। বাফুফের নারী টিম এএফসি কোয়ালিফাই করেছে। আমরা আশা করছি, এএফসি কোয়ালিফাই থেকে ফাইনালে খেলব। আগামী দিনে নারী ওয়ার্ল্ড কাপেও খেলবে বাংলাদেশ।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোরশেদ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দিন চৌধুরী কামরু, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রব শামীম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা ফুটবল ফেডারেশনের সহসভাপতি মহসিন কবীর স্বপন ও লক্ষ্মীপুর ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর জুয়েল প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

১০

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

১১

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

১২

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১৩

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১৪

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১৫

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৬

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৭

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৮

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৯

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

২০
X