নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ০৬:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলন সফল না হলে আমাদের কবর রচনা হয়ে যেত : খোকন

গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল কর্মী শাওনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা
গণঅভ্যুত্থানে নিহত ছাত্রদল কর্মী শাওনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন খায়রুল কবির খোকন। ছবি : কালবেলা

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, নরসিংদী কারাগার ভাঙার ঘটনায় আমাকে এক নম্বর আসামি করা হয়েছিল। এ ঘটনায় আমাদের ক্রসফায়ারেও নেওয়ার পরিকল্পনা করেছিল ফ্যাসিস্ট সরকার। যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফল না হতো তবে আমাদের কবর রচনা হয়ে যেত। আল্লাহর অশেষ রহমতে এ আন্দোলন সফল হয়েছে।

শনিবার (১৯ জুলাই) দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহত মাধবদীর পৌর ছাত্রদলের কর্মী শাওনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাধবদী থানা, পৌরসভা ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজিত স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

খায়রুল কবির খোকন বলেন, প্রধান উপদেষ্টা দায়িত্বে আসার পর জনগণের মাঝে যে আশার সঞ্চার হয়েছে যে, তিন মাসের মধ্যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হবে। কিন্তু সেই নির্বাচন যখন প্রলম্বিত হচ্ছিল, তখন আমরা দেখতে পেলাম দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হচ্ছিল।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা তখন বুঝতে পেরেছিলেন বিএনপির সঙ্গে আপস না করে দেশ চালানো সম্ভব নয়। আর এটা বুঝতে পেরেই অন্তর্বর্তী সরকার লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন।

খোকন বলেন, সেই সিদ্ধান্তকে দেশের ১৮ কোটি মানুষসহ সকল রাজনৈতিক দল অভিনন্দন জানিয়েছে। কিন্তু সেই সিদ্ধান্তকে দেশের একটি ধর্মব্যবসায়ী সংগঠন এবং এর সঙ্গে এনসিপি এটিকে ভালোভাবে নেয়নি। তারা দেশে গোলা পানিতে মাছ শিকার করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি নেতাকর্মীরা তাদের সেই আশা বাস্তবায়ন হতে কখনও দেবে না।

নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের সভাপতিত্বে মিলাদ মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, জেলা বিএনপির শিক্ষা বিএনপির বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, শাহেন শাহ সোহেল, মাধবদী শহর যুবদলের আহ্বায়ক সুলাইমান ভূঁইয়া, সদস্য সচিব জোবায়ের নকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X