খুলনা ব্যুরো
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ০৯:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মধ্যরাত থে‌কে খুলনা রেঞ্জের ৬৪ থানায় চালু হচ্ছে ‘অনলাইন জিডি’ ‌সেবা

খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

মানুষের দোরগোড়ায় পুলিশের সেবা পৌঁছে দিতে খুলনা রেঞ্জের ৬৪ থানায় আজ মধ্যরাত থেকে চালু হচ্ছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা। রোববার (২০ জুলাই) বিকালে খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

অনলাইনে জিডির এই সেবা নিতে ‘Online GD’ নামে অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই হবে। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে সমস্যা হলে ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে, যা ২৪ ঘণ্টা চালু থাকবে।

সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক বলেন, রোববার রাত ১২টার পর থেকে খুলনা বিভাগের ১০ জেলার ৬৪টি থানায় একযোগে অনলাইন জিডি কার্যক্রম শুরু হচ্ছে। মধ্যরাতে ডুমুরিয়া থানা থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

তিনি বলেন, এর মাধ্যমে পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়বে। যে কেউ ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে অনলাইন জিডি করতে পারবে। আগে শুধু হারানো সাধারণ ডায়েরি করা যেত। এখন সব ধরনের ঘটনার জিডি করতে পারবে মানুষ। এ অ্যাপটিতে সব তথ্য রয়েছে। এতে সহজেই মানুষ জিডি করতে পারবে, ফলে ভোগান্তিও কমবে।

সংবাদ সম্মেলনে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের অভিযোগ, পুলিশ বলছে আলামত নেই

মাঠে ফের লুটিয়ে পড়লেন এরিকসেন, জ্ঞান ফিরেছে হাসপাতালে

নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

১০

ইরাকে দুর্ঘটনার পর বাসে আগুন, হতাহত ৪০

১১

সড়কে প্রাণ গেল শিশুসহ ২ জনের

১২

বৃষ্টিতে ধুয়ে যাওয়া প্রাইমকোডের ওপরই পিচ ডালাই

১৩

১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৪

আবার শুরু হবে লেবানন-ইসরায়েল আলোচনা

১৫

বরিশাল ডিআইজির কার্যালয় থেকে এক জোড়া কালনাগিনী সাপ উদ্ধার

১৬

রেগে এনবিসির সাক্ষাৎকার অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন ট্রাম্প

১৭

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আতঙ্ক

১৮

ইরানকে আলোচনার টেবিলে ফিরে এসে চুক্তি করা উচিত : ট্রাম্প

১৯

এক ভূমিকম্পেই বাংলাদেশের সঙ্গে পাঁচ দেশে কম্পন

২০
X