দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

শাড়ি দেখে স্ত্রীর মরদেহ শনাক্ত করেন স্বামী

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত, ইনসেটে নিহত রজনী ইসলাম। ছবি : ‍সংগৃহীত
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত, ইনসেটে নিহত রজনী ইসলাম। ছবি : ‍সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত রজনী ইসলামের লাশ দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৯টায় জানাজা শেষে ১০টায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সাদিপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রজনী ওই এলাকার জহুরুল ইসলামের স্ত্রী। তাদের দুই ছেলে ও এক মেয়ে। ছোট মেয়ে এস এম ঝুমঝুম ইসলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণিতে পড়ে। মেয়ে ঝুমঝুমকে আনতেই স্কুলে গিয়েছিলেন রজনী খাতুন।

এর আগে রজনীর লাশ ঢাকার সামরিক হাসপাতাল থেকে রাত সাড়ে ৯টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করে। রাত ১০টার দিকে পরিবার লাশ নিয়ে দৌলতপুরের গ্রামের বাড়ির দিকে রওনা দেয়। ভোরে পার্শ্ববর্তী মেহেরপুরের গাংনি উপজেলার বাওট গ্রামে রজনীর বাবার বাড়িতে লাশ নেওয়া হয়। সেখানে কিচ্ছুক্ষণ রাখার পর সকাল ৭টার দিকে দৌলতপুরের বাড়িতে আনা হয়। ঢাকা থেকে পরিবারের সব সদস্যই লাশের সঙ্গে আসে।

রজনী খাতুনের ভাগনে বুলবুল জানান, প্রায় পঁচিশ বছর ধরে জহুরুল ইসলাম ঢাকায় থাকেন। তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে যুক্ত। দুর্ঘটনার দিন দুপুর ১টার দিকে ক্লাস শেষ করে ঝুমঝুম ক্যানটিনে ছিল। স্কুলে মায়ের সঙ্গে তার দেখা হয়নি, কথাও হয়নি। বিমান দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঝুমঝুমের খোঁজে পরিবারের আরও কয়েকজন সদস্য স্কুলে ছুটে যান।

জহুরুল ইসলাম জানান, তিনি ব্যবসার কাজে চট্টগ্রাম ছিলেন। বিমান দুর্ঘটনার খবর জানার সঙ্গে সঙ্গে উড়োজাহাজে করে ঢাকায় আসেন। এর মধ্যে পরিবারের সদস্যরা ঝুমঝুমকে স্কুল থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। কিন্তু তার মায়ের কোনো খোঁজ মেলে না। পরিবারের সদস্যরা বিভিন্ন হাসপাতালে খোঁজ করতে থাকে। একপর্যায়ে ভাগনে বুলবুল ফোন করে জানায় রজনীর লাশ সামরিক হাসপাতালে রয়েছে। দ্রুত সেখানে ছুটে যান। একটু দূর থেকে শাড়ি দেখে চিনতে পারেন রজনীর নিথর দেহ সেটি।

তিনি বলেন, যতটুকু দেখেছি তাতে রজনীর মাথার পেছনে আঘাত। শরীরের কোথাও পোড়া চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে বিমান দুর্ঘটনার সময় বিমানের কোনো অংশ তার মাথায় আঘাত লেগেছে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। মেনে নেওয়া যায় না।

দৌলতপুর উপজেলা নির্বাহী কমর্র্কতা আবদুল হাই সিদ্দিকী কালবেলাকে বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশে রাষ্ট্রীয় শোক চলছে। ঘটনায় নিহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১০

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১১

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১২

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৩

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৪

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৫

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৬

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৭

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৮

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৯

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

২০
X