মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চিকিৎসক হতে চেয়েছিল শিশু সায়মা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত, ইনসেটে নিহত শিক্ষার্থী। ছবি : ‍সংগৃহীত
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত, ইনসেটে নিহত শিক্ষার্থী। ছবি : ‍সংগৃহীত

বড় হয়ে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখত শিশু সায়মা। এজন্য চাকরিজীবী বাবা তার মেয়েকে ভর্তি করেন উত্তরার মাইলস্টোন স্কুলে। কিন্তু বিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে পুড়ে থেমে গেছে সেই স্বপ্ন। একমাত্র মেয়েকে হারিয়ে ভেঙে পড়ছেন নিহতের বাবা, মা ও স্বজনরা।

নিহতের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের বিপ্রবর্থা এলাকার বাসিন্দা শাহ আলম। একটি বেসরকারি কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে চাকরির সুবাদে থাকতেন রাজধানীর উত্তরায়। মেয়ের চিকিৎসক হওয়ার স্বপ্ন পূরণে ভর্তি করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে।

গত তিন বছর সব কিছুই চলছিল স্বাভাবিক। কিন্তু সোমবার বিমান বিধ্বস্ত হলে অন্ধকার নেমে আসে শাহ আলমের পরিবারে। বিমানের লেলিহান আগুনে মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় তৃতীয় শ্রেণির ছাত্রী সায়মার চিকিৎসক হওয়ার স্বপ্ন।

নিহতের বাবা শাহ আলম জানান, রোববার রাতে মেয়ে তার বুকে এসে তাকে চুমু খায়। সোমবার সকালে ঘুমের মধ্যে মেয়েকে রেখে অফিসের কাজে বরিশাল যান তিনি। এরপর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে দিনভর মেয়েকে খুঁজেছেন। রাতে সম্মিলিত সামরিক হাসপাতালের মর্গে পাওয়া যায় সায়মা ছোট্ট মরদেহ। এ সময় ছেলে সাব্বির তার বোনের মরদেহ শনাক্ত করেন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার মেয়ের স্বপ্ন ছিল সে ডাক্তার হবে। এখন তো সব শেষ। এজন্য আমি কাউকে দায়ী করি না, আমার কপালে নেই।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে লাশবাহী গাড়িতে সায়মার নিথর মৃতদেহ পৌঁছে গাজীপুরের বিপ্রবর্থা এলাকায়। এ সময় পুরো এলাকায় সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। পরিবারকে সান্ত্বনা দিতে ভিড় করছেন স্বজন ও প্রতিবেশীরা। কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। পরে বেলা ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১০

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১১

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১২

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১৩

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১৪

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৫

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৬

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৮

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৯

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

২০
X