কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০১:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

নিহত যুবকের মোটরসাইকেল। ছবি : কালবেলা
নিহত যুবকের মোটরসাইকেল। ছবি : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বুধবার (২৩ জুলাই) সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ঈশ্বরবা মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুহুল আমিন কোটচাঁদপুর উপজেলার শিশারকুণ্ডু গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী সামিউল ইসলাম বলেন, সকালে কোটচাঁদপুরের দিক থেকে একটি মোটরসাইকেল কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। পথে ঈশ্বরবা এলাকায় পৌঁছালে একটি নছিমনকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কোটচাঁদপুরগামী আলমসাধুর সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে রুহুল আমিন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান তিনি। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১০

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১১

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১২

ইতিহাসের এই দিনে

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৫

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

১৬

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

১৭

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

১৮

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

১৯

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

২০
X