কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

৫০ দফাদার পেলেন নতুন সাইকেল

নতুন সাইকেল পাওয়া দফাদারদের সঙ্গে ইউএনও মো. কামরুল ইসলাম। ছবি : কালবেলা
নতুন সাইকেল পাওয়া দফাদারদের সঙ্গে ইউএনও মো. কামরুল ইসলাম। ছবি : কালবেলা

মাঠপর্যায়ের কাজের গতি ও দক্ষতা বাড়াতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৫০ দফাদারকে ৪৮টি নতুন সাইকেল প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

রোববার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব সাইকেল তুলে দেন ইউএনও।

এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এ সময় ইউএনও বলেন, দফাদাররা মাঠপর্যায়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। তাদের দৈনন্দিন তদারকি ও সেবা কার্যক্রম আরও সহজ ও দ্রুত যোগাযোগ করতে এই সাইকেল প্রদান করা হয়েছে। ফলে ইউনিয়ন পর্যায়ে সরকারি কার্যক্রম দ্রুত সম্পন্ন হবে এবং সেবার মান আরও উন্নত হবে।

সাইকেল পেয়ে দফাদাররা সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে আরও সক্রিয় থাকার প্রতিশ্রুতি দেন।

উপজেলা প্রশাসন জানায়, পর্যায়ক্রমে আরও দফাদারকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১০

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

১১

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা 

১২

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্য, হেফাজতের প্রতিবাদ

১৩

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ট্রাম্প ও ভ্যান্স

১৪

৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

শর্ত মানলে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাবে ইরান : ভ্যান্স

১৬

গণমাধ্যমে সত্যকে সত্য হিসেবেই তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর 

১৭

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

১৮

মাদারীপুরে দুপক্ষের তুমুল সংঘর্ষ, আহত ১০

১৯

হতাশায় গাঁজার নেশায় ঝুঁকছে ব্রাজিলের তরুণরা, বলছে গবেষণা

২০
X