হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ০২:০০ পিএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৩:০২ পিএম
অনলাইন সংস্করণ

হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ

নোয়াখালীর হাতিয়ার একটি ঘাট। ছবি : কালবেলা
নোয়াখালীর হাতিয়ার একটি ঘাট। ছবি : কালবেলা

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তিন নম্বর সতর্কসংকেত জারি করায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে দেশের মূল ভূখণ্ডের নৌ-যোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন।

শুক্রবার (২৫ জুলাই) সকাল থেকে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির সদস্যরা ঘাটে গিয়ে সব ধরনের যাত্রী পারাপার বন্ধ করে দেন।

এর আগে, শুক্রবার সকালে তিন নম্বর সতর্কসংকেত দেওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বিভিন্ন ঘাটে মোবাইল করে যাত্রী পারাপার বন্ধ রাখার এই আদেশ দেন। এর পর থেকে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে চলাচলকারী সি-ট্রাক ও বেসরকারি বিভিন্ন যানবাহনে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ রয়েছে ঢাকা-হাতিয়া রুটে যাত্রীবাহী জাহাজ চলাচল। একইভাবে চট্টগ্রাম-হাতিয়া রুটে চলাচলকারী সরকারি জাহাজগুলো বন্ধ রাখা হয়েছে।

এদিন সকালে নলচিরা ঘাটে গিয়ে দেখা যায়, অসংখ্য লাইটার জাহাজ তীরের কাছাকাছি অবস্থান করছে। সাগর খুবই উত্তাল।

এ বিষয়ে ইউএনও মো. আলাউদ্দিন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সব ধরনের নৌ-যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত যাত্রী পারাপার একেবারে বন্ধ থাকবে। এ ছাড়া নদীতে মাছধরা ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X