হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

৯৯৯ নম্বরে কল, প্রাণে রক্ষা ১৪ জেলের

সমুদ্রে ভাসতে থাকা জেলেদের ট্রলারসহ উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি : কালবেলা
সমুদ্রে ভাসতে থাকা জেলেদের ট্রলারসহ উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি : কালবেলা

নোয়াখালী হাতিয়ায় ইঞ্জিন বিকল হয়ে ৪ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলারসহ ১৪ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। ৯৯৯-এর কল দেওয়ার পর তাদেরকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে উদ্ধার হওয়া জেলেদের উপজেলার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেওয়া হয়।

কোস্টগার্ড জানায়, এফবি জামিলা নামে ট্রলারটি গত ১৯ জুলাই চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে সমুদ্রে মাছ শিকারে যায়। এক েদিন পরই ট্রলারের ইঞ্জিন বিকল হয়। মোবাইল নেটওয়ার্ক না থাকায় তারা তীরে যোগাযোগ করতে পারেনি। সমুদ্রে ভাসতে ভাসতে বৃহস্পতিবার তারা নেটওয়ার্ক পেয়ে ৯৯৯-এ ফোন দিয়ে সহযোগিতা চাই। পরে ৯৯৯ থেকে নির্দেশ পেয়ে হাতিয়া কোস্টগার্ড অনেক খোঁজাখুঁজি করে ট্রলারটিকে হাতিয়ার পূর্বে গাংগুরিয়ার চরের কাছ থেকে উদ্ধার করে।

ট্রলারে থাকা ১৪ মাঝি-মাল্লার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে ট্রলারটি টেনে এনে হাতিয়ার সূর্যমুখী ঘাটে পৌঁছে দেওয়া হয়।

ট্রলারে থাকা জেলে সুমন বলেন, আমাদের ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে ৪ দিন ধরে সাগরে ভাসছিলাম। নেটওয়ার্কের বাইরে থাকায় কারও সঙ্গে যোগাযোগ করতে পারিনি। বৃহস্পতিবার নেটওয়ার্কের আওতায় আসার পর আমরা ৯৯৯ কল দিলে কোস্টগার্ড গিয়ে আমাদের উদ্ধার করে।

তিনি বলেন, আজ আবহাওয়া অনেক খারাপ হয়ে গেছে। কোস্টগার্ড আমাদের উদ্ধার না করলে আমরা কেউ বাঁচতে পারতাম না। আমাদের জীবন বাঁচানোর জন্য কোস্টগার্ডকে ধন্যবাদ।

এ বিষয়ে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম উল হক বলেন, উপকূলীয় এলাকায় সমুদ্রে বিপদে থাকা জেলেদের সহযোগিতা করতে কোস্টগার্ড সবসময় প্রস্তুত থাকে। এ ছাড়া যে কোনো ধরনের অপরাধ দমনে এই বাহিনীর সদস্যরা সবসময় অভিযান পরিচালনা করে থাকে, যা অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১০

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১২

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৩

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৪

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৫

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৬

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৭

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৮

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৯

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

২০
X