সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৪:১৯ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

৩০ সেকেন্ডের ঘূর্ণিঝড়ে সব লন্ডভন্ড

সাতক্ষীরার দেবহাটায় আকস্মিক ঘূর্ণিঝড়ে বসতঘর সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে গেছে। ছবি : কালবেলা
সাতক্ষীরার দেবহাটায় আকস্মিক ঘূর্ণিঝড়ে বসতঘর সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে গেছে। ছবি : কালবেলা

সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাত্র ১৫ থেকে ৩০ সেকেন্ড স্থায়ী আকস্মিক ঘূর্ণিঝড়ে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণরূপে লন্ডভন্ড হয়ে গেছে।

শনিবার (২৬ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে কুলিয়া ইউনিয়নের সুবর্ণাবাদ গ্রামে এ দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘূর্ণিঝড়টি বিরেন্দ্রনাথ ঢালীর বসতঘরে আঘাত হানলে মুহূর্তেই ঘরের চাল উড়িয়ে নিয়ে যায় এবং ভেতরের সব আসবাবপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ শুরু হওয়া প্রবল বাতাস মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পুরা ঘরটিকে উল্টে-পাল্টে দেয়।

তারা আরও জানান, ঘূর্ণিঝড় অল্প সময়ের জন্য হলেও তা স্থানীয়দের আতঙ্কিত করেছে।

ক্ষতিগ্রস্ত বিরেন্দ্রনাথ ঢালী বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ ঝড় শুরু হয়। ঘর কাঁপতে থাকে, পরে ধসে পড়ে। আমার সব কিছু শেষ হয়ে গেছে। এখন স্ত্রী-সন্তান নিয়ে কোথায় থাকব কিছুই বুঝতে পারছি না।’

এদিকে এ ক্ষয়ক্ষতির খবর জানতে পেরে ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে আসেন। পরে তাদের সহযোগিতায় বাড়ির জিনিসপত্র সরিয়ে ফেলা হয়।

তবে পরিবারটির জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তা এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

১০

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

১১

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১২

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১৩

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১৪

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৫

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৬

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৭

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৮

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৯

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

২০
X