বরিশাল ব্যুরো
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৮:৫৯ এএম
অনলাইন সংস্করণ

স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে কুপিয়ে হত্যা

লিটন সিকদার। ছবি : সংগৃহীত
লিটন সিকদার। ছবি : সংগৃহীত

বরিশাল সদর উপজেলার কাশিপুরে পুলিশের সামনে বসতবাড়িতে হামলা চালিয়ে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই ও বোনকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল মেট্রোপলিটনের কাশিপুর ইউনিয়নের বিল্ববাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিটু সিকদার (৪২) বিল্ববাড়ী গ্রামের নজির সিকদারের ছেলে ও বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতা। আহত হয়েছেন তার ছোট ভাই সুমন সিকদার (৩৫) ও বোন মুন্নি বেগম (৩৮)। এদিকে ঘটনাস্থলে থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হামলাকারীরা কুপিয়ে লিটুর ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। বোন ও ছোট ভাইকেও কুপিয়ে জখম করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

আহত মুন্নি জানান, একই গ্রামের বাসিন্দা জাকির হোসেন গাজী তার স্বামী। কিন্তু সম্প্রতি জাকির হোসেন গাজী গোপনে আরেকটি বিয়ে করেছে। এ নিয়ে পারিবারিক বিরোধ হয়। সম্প্রতি এ নিয়ে উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা করেন। মামলার আসামি হিসেবে বৃহস্পতিবার আদালত থেকে জামিন নিয়ে পুলিশের সঙ্গে বাড়িতে আসেন লিটু সিকদার। তখন পুলিশের সামনে একদল লোক তাদের ওপর হামলা করে ঘরে ভাঙচুর ও আগুন দিয়েছে। এ ছাড়া ভাইকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনার বিচার দাবি করেছেন তিনি।

এ বিষয়ে মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি। তবে তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যার আগে হামলাকারী ও নিহতের পরিবারের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল, যা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ এবং মামলা রয়েছে উভয়পক্ষের। এ বিষয়ে থানা পুলিশ আগে থেকেই অবগত রয়েছেন। তবে শনিবার সন্ধ্যায় আকস্মিক এ হামলার ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর) মো. রিয়াজ হোসেন (পিপিএম) বলেন, পারিবারিক ঘটনার সূত্র ধরে এই হত্যাকাণ্ড ও হামলার ঘটনা ঘটে। প্রধান অভিযুক্ত জাকির হোসেনসহ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রাথমিকভাবে আমরা ৫-৭ জনকে হেফাজতে নিয়েছি। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি খুব কাছে : ট্রাম্প

দুই ভূমি অফিসে হঠাৎ হাজির প্রতিমন্ত্রী, দেখতে পেলেন নানা অনিয়ম

৪৮ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরিয়ে নিলো বিএসএফ

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছোট ভাইয়ের

জাবিতে নতুন দুই উপ-উপাচার্যের যোগদান

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

১০

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

১১

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

১২

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

১৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

১৪

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১৫

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১৬

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১৭

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৮

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৯

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

২০
X