শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৩:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিবাদ বিদায় নিলেও ষড়যন্ত্র থেমে নেই : সপু

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মীর সরফত আলী সপু। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, আওয়ামী লীগ আবারও ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। ফ্যাসিবাদ বিদায় নিলেও ষড়যন্ত্র থেমে নেই। শেখ হাসিনা দিল্লিতে বসে তার মন্ত্রী-এমপিদের নিয়ে শলা-পরামর্শ করে দেশে সংঘাত সৃষ্টির পরিকল্পনা করছেন।

শুক্রবার (১ আগস্ট) মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত এ ক্যাম্পে বিনামূল্যে চক্ষুশিবির, চশমা বিতরণ, ছানি অপারেশন ও অন্যান্য চিকিৎসাসেবা দেওয়া হয়।

সপু বলেন, সেনাবাহিনীর মেজর সাদিককে সেনা হেফাজতে নেওয়ার ঘটনা ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। আওয়ামী ফ্যাসিবাদ চলে গেলেও তাদের অনুসারীরা এখনো প্রশাসন ও বিভিন্ন স্তরে সক্রিয় রয়েছে। তারা আগামী নির্বাচনকে ভণ্ডুল করার জন্য বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করতে চাইছে।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে নেতৃত্ব দেন ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের এনেস্থেসিয়া বিভাগের প্রধান প্রফেসর ডা. মোশাররফ হোসেন এবং ঢাকা আসগর আলী হাসপাতালের কার্ডিয়াক এনেস্থেসিওলজি বিভাগের প্রধান ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম। তারা একটি বিশেষজ্ঞ চিকিৎসক দলসহ প্রায় ১ হাজার ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য জসিম মোল্লা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি, বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাঈল হোসেনসহ স্থানীয় নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামে শিশু মৃত্যু / ড. ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন

বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস পালন করল বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস

হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, সেই নারী পুলিশ হেফাজতে

আরেক দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

যে কারণে রোগী প্রতিদিন হাসে, কিন্তু আনন্দ পায় না

ডলারকে আমি চিনি : রামিসার বাবা

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি

মালদ্বীপ-বাংলাদেশ ম্যাচে উত্তেজনা, শেষ মুহূর্তে সংঘর্ষ ১-১ গোলে ড্র

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হলেন সিসিক প্রশাসক

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি অবশ্যই মেনে নিতে হবে : ট্রাম্প

১০

দিনাজপুরে জমে উঠেছে লিচুর বাজার

১১

শয়তানের মূল ঘাঁটি তেহরানে : মার্কিন রাষ্ট্রদূত

১২

ভুয়া কমিটি নিয়ে বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা

১৩

৪,৬৯০ অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি, গ্রেপ্তার আরও ৭ হাজার

১৪

ইসরায়েলের হামলার পর এবার বড় সিদ্ধান্ত নিলো ইরান

১৫

সৌদি আরব / প্রিন্স সুলতান বিমানঘাঁটি এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা

১৬

বিদ্যালয়ে ঢুকতে বাধা, গেটের সামনেই প্রধান শিক্ষককে মারধর

১৭

গভীর রাতে ফেলে যাওয়া কাফনের কাপড়ে আরবি হরফ ঘিরে রহস্য

১৮

বিশ্বকাপের আগ মুহূর্তে বড় হোঁচট খেল ব্রাজিল

১৯

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ২১ জন আটক

২০
X