হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

আটক ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

সীমান্ত। ছবি : সংগৃহীত
সীমান্ত। ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে আটক ৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ভোর ৫টায় বসতপুর সীমান্তের ৩৫৬ পিলার এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে আটক হন তারা।

পরে এদিন বিকেল ৫টায় হরিপুরের বসতপুর সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আটকদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন- রানীশংকৈল উপজেলার সিদলি গ্রামের মালেকের ছেলে সাদ্দাম (৩০), বলিয়াডাঙ্গী উপজেলার বাদাম বাড়ি গ্রামের তছলিম উদ্দিনের মেয়ে রাফিয়া (২৮) ও একই গ্রামের রব্বানির ছেলে (৪)।

পতাকা বৈঠকে ৫০ বিজিবির কমান্ডার নায়েব সুবেদার রিয়াজুল হক এবং ভারতের ৮৭ বিএসএফ বোরকা ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসআই সিয়াম বাবু যাদব নেতৃত্ব দেন। পরে সন্ধ্যায় আটকদের হরিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হরিপুর থানার ওসি জাকারিয়া মণ্ডল বলেন, সীমান্তে আটক তিন বাংলাদেশিকে বিজিবি আমাদের কাছে হস্তান্তর করছে। আটকদের বিষয়ে আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১১

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১২

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৩

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৪

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৫

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৬

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

১৮

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

১৯

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

২০
X