মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০৪:১৬ পিএম
অনলাইন সংস্করণ

আবারও সৈকতে ভেসে এলো মৃত ডলফিন, শরীরে আঘাতের চিহ্ন

ভেসে আসা মৃত ডলফিন। ছবি : কালবেলা
ভেসে আসা মৃত ডলফিন। ছবি : কালবেলা

পটুয়াখালীর কুয়াকাটায় একদিনের ব্যবধানে আবারও ভেসে এসেছে বোটলনোজ প্রজাতির একটি মৃত ডলফিন। ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগে এটি মারা গেছে। প্রায় ৯ ফুট দৈর্ঘ্যের এ ডলফিনটির পুরো শরীরেরই চামড়া উঠানো, কিছু অংশ পচে গেছে, লেজ ও পিঠে আঘাতের চিহ্ন দেখা গেছে।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে সৈকতের মাঝি বাড়ি পয়েন্ট এলাকায় জোয়ারের পানিতে ভেসে এসেছে। প্রথমে কুয়াকাটা পৌরসভার পরিছন্নকর্মীরা এটিতে দেখতে পায়। পরে বন বিভাগ ও পৌরসভার উদ্যোগে মাটিচাপা দেওয়া হয়েছে।

পরিবেশ কর্মী কেএম বাচ্চু বলেন, দুপুরের জোয়ারের সময় সমুদ্র কিছুটা উত্তাল ছিল। ধারণা করা হচ্ছে ঢেউয়ের তোড়ে ডলফিনটি তীরে ভেসে এসেছে। দেখে মনে হচ্ছে অন্তত ৩-৪ দিন আগে এটি মারা গেছে। ডলফিনটির পিঠ ও লেজে আঘাতের চিহ্ন রয়েছে।

ওয়ার্ল্ডফিশ-এর ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক বখতিয়ার উদ্দিন বলেন, আমরা দীর্ঘদিন ধরে এসব মৃত ডলফিনের কারণ অনুসন্ধানে কাজ করছি। অধিকাংশ ক্ষেত্রে বিষক্রিয়ার চিহ্ন মেলেনি। ধারণা করা হচ্ছে, ট্রলিং জেলেদের অসাবধানতা ও সমুদ্রে প্লাস্টিক বৃদ্ধির কারণে এদের মৃত্যু ঘটছে।

ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, সৈকত এলাকায় ডলফিন রক্ষায় আমরা কাজ করছি। তবে অনেক দিন পর এর দুটি মৃত ডলফিন তীরে ভেসে এসেছে। আমরা চাই সরকার ও সংশ্লিষ্ট গবেষণা সংস্থা মৃত্যুর কারণ নিয়ে আরও গভীরভাবে অনুসন্ধান করুক।

বন বিভাগ মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে কুয়াকাটা পৌরসভার পরিছন্নকর্মীদের নিয়ে ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১০

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১১

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১২

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৩

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৪

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৫

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৬

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৭

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৮

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৯

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

২০
X