মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ

চার দফা দাবিতে মৌলভীবাজারে ডিপ্লোমা চিকিৎসকদের বিক্ষোভ

মানববন্ধনে মৌলভীবাজার ম্যাটস্ ও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকরা। ছবি : কালবেলা
মানববন্ধনে মৌলভীবাজার ম্যাটস্ ও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকরা। ছবি : কালবেলা

চার দফা দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও পরীক্ষা বর্জন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক পরিষদ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে মৌলভীবাজার ম্যাটস্ ও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসকরা এই মানববন্ধনে অংশ নেন।

এ সময় তারা অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করাসহ চার দফা দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মৌলভীবাজার জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বিকাশ মালাকার।

তিনি বলেন, কিছু দিন আগে অ্যালাইড নামে একটি বোর্ড গঠন করা হয়েছে। যার কারিকুলামে বলা হয়েছে যে, আমাদের ইন্টার্নশিপ বাতিল করা হয়েছে। যা আমাদের মেডিকেল শিক্ষার একদমই অসংহতিপূর্ণ। আমাদের এই জাতিকে অর্থহীন করার একটা চক্রান্ত। যারা চক্রান্ত করতেছে আমরা তাদের বিরোধে এখন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাচ্ছি। আমরা এই সংগ্রাম চালিয়ে যাব যতদিন না আমাদের এই দাবি মানা হয়।

‘আমাদের ৪ দফা দাবি হচ্ছে- ইন্টার্নশিপ বহালসহ অসংহতিপূর্ণ কোর্সে কারিকুলাম সংশোধন করা, ২০০৯ এর চুক্তি মতে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ দেওয়া ও বঙ্গবন্ধু প্রথম শতবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষা প্রদানের সুযোগ করে দেওয়া।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, সাবেক প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছির আতিক খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমরান এ রউফ রাতুল, মৌলভীবাজার ম্যাটসের যুগ্ম আহ্বায়ক নেওয়াজ, ন্যাশনাল লাইফ কেয়ার ম্যাটস্ মৌলভীবাজারের আবু সাঈদ আল মাসুদ, মৌলভীবাজার ম্যাটসের সদস্য ফাইজা তাবাসুম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিকাজে ব্যবহার করা প্যারাকুয়াট নিষিদ্ধ করছে ভারত

দলিল লেখক হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

যাত্রীবেশে নারীকে কুপিয়ে ছিনতাই, হোতাসহ গ্রেপ্তার ২

ভারতের চেয়ে বাংলাদেশের পাট উন্নত: ভারতের কৃষিমন্ত্রী

স্থানীয় নির্বাচন / এবার মাঠকর্তাদের ভোটকেন্দ্র ঠিক করতে বলছে ইসি

ইন্ডাস্ট্রি বাদ দিলেও হার মানেননি গোবিন্দ

‘‎সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’ 

সুনামগঞ্জে অবৈধ বালু উত্তোলনে নিষেধাজ্ঞা

মানব পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

খালে গোসল করতে নেমে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১০

রাজধানীতে শিক্ষার্থীদের ফের সড়ক অবরোধ

১১

বিআইএন নিবন্ধন নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে এনবিআরের চিঠি

১২

বন্যা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করেছে: ত্রাণমন্ত্রী

১৩

বন্যা-পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী

১৪

হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক সচিব জিয়াউল 

১৫

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

১৬

রাতারাতি ঢাকাকে বদলানো সম্ভব নয়, মেয়র-প্রশাসকও অসহায়: মির্জা ফখরুল

১৭

ব্যাংক খাতে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৭৪ শতাংশ

১৮

জীবনানন্দের ‘মাল্যবান’ থেকে মঞ্চে ‘সম্‌+সার’

১৯

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

২০
X