বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০২:০২ এএম
আপডেট : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

সুখবর পেলেন বিএনপি নেত্রী রাহেনা

রাহেনা বেগম হাছনা। ছবি : সংগৃহীত
রাহেনা বেগম হাছনা। ছবি : সংগৃহীত

প্রায় দুই বছর পর দল থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো মৌলভীবাজার জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক রাহেনা বেগম হাছনার। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদের চার বারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আদেশে তার বহিষ্কারের আদেশ প্রত্যাহার করে তাকে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯, ২০১৪, ২০১৯ ও ২০২৪ সালে টানা চারবার বড়লেখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ও বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাহেনা বেগম হাছনা। ২০২৪ সালে তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উপজেলা পরিষদের নির্বাচনে অংশ নেন। দলের নির্দেশনা অমান্য করে দলীয় নীতি আদর্শ পরিপন্থি কার্যকলাপের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপি তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে।

রাহেনা বেগম কালবেলাকে জানান, বিএনপি থেকে তাকে বহিষ্কারের আদেশ প্রত্যাহারের চিঠি বুধবার সন্ধ্যায় তার হাতে পৌঁছেছে। প্রায় দেড় মাস আগে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেছিলেন। দীর্ঘদিন পর হলেও তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় দলের প্রতি তার আনুগত্য আরও বাড়ল। তাকে বহিষ্কার করা হলেও তিনি বিএনপির জন্য কাজ করছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১০

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১১

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১২

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৩

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৪

গন্তব্য

১৫

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

১৬

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

১৭

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি

১৮

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

১৯

আইনজীবী বারে হামলা

২০
X