রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

শহীদ পরিবার ও যোদ্ধাদের পাশে সরকার সবসময় আছে : রাজশাহী বিভাগীয় কমিশনার

শহীদ পরিবার ও যোদ্ধাদের পাশে সরকার সবসময় আছে : রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, শহীদ পরিবার ও যোদ্ধাদের পাশে সরকার সবসময় আছে এবং থাকবে। ‘জুলাই সনদের’ কাজ প্রায় শেষের দিকে, আগামী ৫ আগস্ট এটি ঘোষণা হতে পারে।

শনিবার (০২ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় বিভাগীয় কমিশনার বলেন, গত বছরের জুলাইয়ে কী ঘটেছিল, তা আমাদের স্মৃতিতে আজও জেগে আছে। আজকের এই আয়োজনে সেই স্মৃতি আরও একবার জীবন্ত হয়ে উঠেছে। এখন আমাদের দায়িত্ব হলো দেশকে সংস্কার করে এগিয়ে নেওয়া। সেই প্রচেষ্টা চলমান রয়েছে।

জুলাই আন্দোলনের যোদ্ধাদের পরিচিতি নির্ধারণে ঐক্য দরকার উল্লেখ করে তিনি বলেন, যোদ্ধাদের একটি পরিচয় থাকা দরকার। বিভিন্ন নাম দিলে বিভ্রান্তি তৈরি হয়। আমি মনে করি, নামটি ‘জুলাইযোদ্ধা’ হলে সবাই একটি প্ল্যাটফর্মে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শবনম শিরিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং জুলাই আন্দোলনের শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে দোয়ার মাধ্যমে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। পরে জুলাই আন্দোলনভিত্তিক একটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এ সময় আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২ কোটি টাকা নিয়ে নারী হকির পাশে ব্র্যাক ব্যাংক

সিআইডি পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক গ্রেপ্তার

হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের ওপর ইইউ’র নতুন নিষেধাজ্ঞা

নারী ফুটবলারদের পাশে আমিনুল হক

কর্ণফুলীতে ভেসে উঠল মরদেহ

১০

ট্রাম্পের অনুরোধে ইরানে হামলা স্থগিত করেছে ইসরায়েল!

১১

টেস্ট দলে কি জায়গা হারাচ্ছেন শাহীন আফ্রিদি?

১২

সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকিতে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী

১৩

ইরানের আকস্মিক হামলার পর ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৪

মেয়ের ফাঁসির রায়ে খুশি বাবা

১৫

নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ বিষয় : শিক্ষামন্ত্রী

১৬

দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন বিন্দু

১৭

যুদ্ধ বা আলোচনা, কোনোটিই ছাড়েনি ইরান : পেজেশকিয়ান

১৮

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

১৯

গন্তব্য

২০
X