সিলেট ব্যুরো
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বাবার সঙ্গে অভিমান করে শিশুর কাণ্ড

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সিলেটে বাবার ওপর অভিমান করে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া রেশমা বেগম নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরীর কানিশাইল এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শিশু রেশমা বেগম নগরীর কানিশাইল এলাকার প্রত্যাশা ৬৬ নম্বর বাসার আলিম মিয়ার কলোনির বাসিন্দা ওয়াছির মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে অভিমান ও রাগ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে রেশমা। সে শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধী ছিল।

কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক বলেন, বাবার ওপর অভিমান ও রাগ করে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় রেশমা বেগমের মরদেহ উদ্ধার করেছি।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১০

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১১

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১২

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৩

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৪

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৫

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৬

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৭

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৮

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৯

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

২০
X