সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

বাবার মৃত্যুর খবর শুনে দু’ঘণ্টা পর ছেলের মৃত্যু

বাঁ থেকে- বাবা মো. হাসমত আলী ও ছেলে মো. বাবুল মিয়া। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- বাবা মো. হাসমত আলী ও ছেলে মো. বাবুল মিয়া। ছবি : সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে বাবার মৃত্যুর খবর শোনার দুই ঘণ্টা পর হৃদ্‌যন্ত্রের ক্রিয়া (হার্ট অ্যাটাক) বন্ধ হয়ে ছেলের মৃত্যু হয়েছে। একই দিন বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (৩ আগস্ট) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামে এ হৃদয় বিদারক ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে বাবা মো. হাসমত আলী (৮৫) উপজেলার কাওরাইদ ইউনিয়নের ধামলই গ্রামের প্রয়াত মফিজ উদ্দিনের ছেলে। অপর মৃত হাসমত আলীর ছেলে মো. বাবুল মিয়া (৫০)। নিহত বাবা শ্রীপুর সাবরেজিস্টার অফিসে এবং ছেলে টংগী সাবরেজিস্ট্রার অফিসের দলিল লেখক ছিলেন।

স্থানীয় বাসিন্দা মো. রমিজ উদ্দিন জানান, নিহত হাসমত আলী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছিল তার। আজ সকালের দিকে তিনি মারা যান। বিষয়টি নিহতের ছেলে বাবুলকে জানায় তার স্বজনরা। জানানোর সঙ্গে সঙ্গে তার হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা তুহিন বলেন, এমন মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাবার মৃত্যুর খবর শোনার দু’ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে। ঘটনাটি খুবই কষ্টের এবং বেদনার।

কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. আলম খান বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, বাবার মৃত্যুর খবর শোনার দু’ঘণ্টা পর ছেলের মৃত্যু হয়েছে। পাশাপাশি দুটি কবর খোঁড়া হচ্ছে। একই সময়ে জানাজা অনুষ্ঠিত হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক কালবেলাকে বলেন, বিষয়টি এখন পর্যন্ত কেউ অবহিত করেনি। খোঁজ নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X