কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে ৩ জন নিহত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) আনুমানিক বিকেল ৫টার দিকে উপজেলার টেকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), একই এলাকার বাবু মিয়ার মেয়ে অনাদি আক্তার (১৩) এবং নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল এলাকার বাসিন্দা কমলা বেগম (৫৫)। অনাদি ও কমলা সম্পর্কে নাতনি-নানি। সাদিয়া বেগম ছিলেন তাদের প্রতিবেশী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে টেকপাড়া এলাকার রেললাইনের ওপর দিয়ে হাঁটতে গিয়ে তিনটি মরদেহ দেখতে পান এক পথচারী। পরে কালীগঞ্জ থানা পুলিশে সংবাদ দিলে তারা একজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে এসআই মোহাম্মদ আয়ুবুল ইসলাম কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে মরদেহে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন। অপর দুজনের মরদেহ ঘটনাস্থল থেকে স্বজনরা নিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন কালবেলাকে বলেন, ‘বিষয়টি রেল কর্তৃপক্ষের। তবে জানতে পেরেছি ঘটনাস্থল দুজনের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X