কাপ্তাই প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ০৬:৫০ এএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

বিপৎসীমায় কাপ্তাই হ্রদের পানি, জরুরি সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ

কাপ্তাই হ্রদ। ছবি : কালবেলা
কাপ্তাই হ্রদ। ছবি : কালবেলা

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি ১০৭ ফুট এমএসএল চলে আসায় পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সাধারণত কাপ্তাই হ্রদে পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। কিন্তু সতর্কতা হিসেবে ১০৭ বা ১০৮ ফুট এমএসএল-এর কাছাকাছি এলে বিপৎসীমা হিসেবে ধরে নেওয়া হয়।

তাই আগামীকাল সোমবার (৪ আগস্ট) বিকেল ৩টায় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে দিয়ে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে পানির লেভেল যদি কম থাকে তবে সোমবারের পরিবর্তে মঙ্গলবার সকাল ১০টায় ছাড়া হবে কাপ্তাই হ্রদের পানি।

বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহামুদ হাসান। তিনি জানান, কাপ্তাই বাঁধে পানি ছাড়ার পূর্বে বিষয়টি নোটিশ দিয়ে জানানোর ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পানির লেভেলের ওপর নির্ভর করেই পানি কত ইঞ্চি করে ছাড়া হবে সেটি সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে কাপ্তাই বাঁধের পানি ছাড়লে কর্ণফুলী নদীতে পানির চাপ বাড়বে। তবে এতে কোনো এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা নেই বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১০

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১১

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১২

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৩

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৪

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৫

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৬

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৭

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৮

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

২০
X