রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
ভোক্তা অধিকারের অভিযান

৬০ টাকার আলু ৪০ টাকায় বিক্রি

রাজশাহীতে ভোক্তা অধিকারের অভিযান। ছবি : কালবেলা
রাজশাহীতে ভোক্তা অধিকারের অভিযান। ছবি : কালবেলা

রাজশাহী মহানগরীর সাহেববাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। অভিযানের খবরেই আলুর দাম এক লাফে ৬০ টাকা থেকে ৪০ টাকায় নেমে এসেছে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যাল‌য়ের একটি টিম এ অভিযান পরিচালনা করে। তবে অভিযানের আগে বাজারে প্রতিকেজি আলু ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি করা হচ্ছিল।

অভিযানের সময় মূল্য তালিকা ও ক্রয় রশিদ না থাকায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মাসুম আলী।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টা থেকে মহানগরীর সাহেববাজারে ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিন ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও অভিযানে অন্য ব্যবসায়ীদের সতর্কতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, খুচরা বাজার ও আলুর কোল্ডস্টোরে অভিযান পরিচালনা করা হচ্ছে। বাজারগুলোতে সঠিক মূল্যে আলু বিক্রি হচ্ছে কিনা তা যাচাই করা হচ্ছে। আজ মহানগরীর সাহেববাজারে দুটি দোকানে মূল্য তালিকা না থাকায় ছয় হাজার টাকা ও একটি দোকানে ক্রয়-রশিদ না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় বাজারে অসাধু ব‌্যবসায়ী‌রা যেন বেশি দামে আলু বিক্রি করতে না পারে সেজন্য তদার‌কিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মাসুম আলী।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে শিক্ষার্থীদের আন্দোলনে একে-৪৭ থেকে গুলি, পুলিশ সদস্য বরখাস্ত

টাংগাইলে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও 

চট্টগ্রামে বন্যা শেষে এইচএসসি শুরু, প্রথম দিনেই অনুপস্থিত ১৮২৫

চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠান কবে-কোথায়

প্রধানমন্ত্রীর সঙ্গে ন্যাশনাল এডিটরস কাউন্সিল নেতাদের বৈঠক

ফেসবুকে আপত্তিকর ভিডিও পোস্ট, মা-মেয়ের আত্মহত্যার অভিযোগ

বাসার ছাদ থেকে পড়ে প্রধান শিক্ষকের মৃত্যু

যুদ্ধ কখন শেষ হবে তা যুক্তরাষ্ট্র নয়, ইরান নির্ধারণ করবে: তেহরান

অচল খুচরা টাকা  / টাঙ্গাইলে ১-৫ টাকা নোটের বদলে ধরিয়ে দেওয়া হচ্ছে চকলেট

আর্জেন্টিনার কোচকে মিথ্যাবাদী বললেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার

১০

বঙ্গোপসাগরের এক ইলিশ সাড়ে ৭ হাজার টাকায় বিক্রি

১১

স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়ায় যে ১২ খাবার

১২

সবজির দাম নাগালের বাইরে, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত

১৩

রাকসুর জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

১৪

একসঙ্গে ৯৩ শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে পদায়ন

১৫

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

১৬

দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল অটোরিকশাচালকের

১৭

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

১৮

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

১৯

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

২০
X