‎সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

মঞ্চে লুটিয়ে পড়লেন জামায়াত নেতা

মঞ্চে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে নায়েবে আমির মো. রাশেদুজ্জামান মজুমদার। ছবি : কালবেলা
মঞ্চে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা জামায়াতে নায়েবে আমির মো. রাশেদুজ্জামান মজুমদার। ছবি : কালবেলা

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা জামায়াতের উদ্যোগে গণঅভ্যুত্থান-২০২৪ এর বর্ষপূর্তি ও ফ্যাসিস্ট কর্তৃক গণহত্যার বিচারের দাবিতে গণমিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা জামায়াতে নায়েবে আমির মো. রাশেদুজ্জামান মজুমদার হঠাৎ মঞ্চ লুটিয়ে পড়েন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে জামায়াতের গণমিছিল ও সমাবেশের মঞ্চে এ ঘটনা ঘটে। হঠাৎ নায়েবে আমির মাটিতে লুটিয়ে পড়ার কারণে মঞ্চের সবাই বিচলিত হয়ে পড়েন।

‎চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, প্রখর রোদ ও তীব্র গরমের কারণে ‎হিট স্ট্রোক করেছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য নগরী একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছে। এখনো তিনি আশঙ্কামুক্ত নন।

গণমিছিল ও সমাবেশে উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তাহেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মো. আনোয়ার সিদ্দিক চৌধুরী, উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিন আজাদ, জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, পৌরসভা জামায়াতের আমির হাফেজ আলী আকবর ও সেক্রেটারি মাহমুদুর রহমান জুয়েল।

‎এ সময় বক্তারা বলেন, জামায়াতে ইসলামী কোনো দল বা পরিবারকে ক্ষমতায় দেখতে চায় না। চাই শুধু সংসদে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে। তাই সবাইকে ভোটের মাধ্যমে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার আহ্বান জানান তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

রহস্যজনকভাবে মাটি গরম হয়ে উঠছে ধোঁয়া, এলাকায় চাঞ্চল্য

ইরানের পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা চালাল ইসরায়েল

এক দিনে হাম ও উপসর্গে ৮ মৃত্যু

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

১০

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১১

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

১২

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

১৩

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১৪

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৫

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১৬

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৮

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৯

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

২০
X