ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫, ১১:২৬ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি অনুষ্ঠানে আ.লীগ নেতার অংশগ্রহণ, অতঃপর...

গোল চিহ্নিত ব্যক্তি আ.লীগ নেতা সরোয়ার হোসেন পুলিশের হাতে গ্রেপ্তার। ছবি : সংগৃহীত
গোল চিহ্নিত ব্যক্তি আ.লীগ নেতা সরোয়ার হোসেন পুলিশের হাতে গ্রেপ্তার। ছবি : সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক ‘শহীদ সৌরভ চত্বরের’ ফলক উন্মোচনের সময় আওয়ামী লীগ নেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হলে বিতর্কের সৃষ্টি হয়।

এ ঘটনার পর ১ ঘণ্টার মধ্যে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের যৌথ অভিযানে ওই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৬ আগস্ট) দুপুরে পুলিশ সরোয়ারকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে অনুষ্ঠিত হয় ওই অনুষ্ঠান।

গ্রেপ্তার ওই আওয়ামী লীগ নেতার নাম সরোয়ার হোসেন। তিনি ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সদস্য।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেনের বিরুদ্ধে করা ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে পুলিশ সরোয়ারকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।

জানা গেছে, শহীদ সৌরভের বাবা সোহরাব আলী ও আওয়ামী লীগ নেতা সরোয়ার হোসেন মামাতো-ফুপাতো ভাই বলে ভাতিজার অনুষ্ঠানে সরোয়ারকে আমন্ত্রণ করে নিয়ে এসেছিলেন শহীদ সৌরভের বাবা।

ইউএনও ও ওসির সঙ্গে আওয়ামী লীগ নেতার ফলক উন্মোচনের ফটোসেশন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে ঝিনাইগাতীর ইউএনও মো. আশরাফুল আলম রাসেল স্পষ্ট করে বলেন, ওই ব্যক্তি সম্পর্কে আমি কিছুই জানতাম না। শহীদ সৌরভের বাবা তাকে নিয়ে এসেছিলেন। আমার অজান্তেই ঘটনাটি ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ইসরায়েলের

কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ জনের

ইসরায়েলের রামাত ডেভিড বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

১০

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

১১

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

১২

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

১৩

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১৪

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১৫

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১৬

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৭

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৮

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৯

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

২০
X