সিলেট ব্যুরো
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ওসমানী মেডিকেল কলেজে হোস্টেল সংকট, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। ছবি : সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে দীর্ঘদিন থেকে হোস্টেল সংকট ও নানামুখী অব্যবস্থাপনায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগে রয়েছেন। এসব ব্যবস্থাপনার প্রতিবাদ জানিয়ে ক্লাস বর্জন করে প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে কলেজ ক্যাম্পাসে একযোগে ক্লাস বর্জন করেন এমবিবিএস ও বিডিএস কোর্সের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শহীদ শামসুদ্দিন ছাত্রাবাসসহ অন্যান্য হোস্টেলগুলোতে বিশুদ্ধ পানির তীব্র সংকট, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ, জরাজীর্ণ ভবন এবং রুমগুলোর অব্যবস্থাপনা শিক্ষাজীবনকে দুর্বিষহ করে তুলেছে। বিদ্যুৎ চলে গেলে পুরো হোস্টেল অন্ধকারে ডুবে যায়, আর পানির জন্য বাধ্য হয়ে বাইরের দোকান থেকে বোতলজাত পানি কিনে আনতে হয়। তারা বলেন, গত অর্থবছরে হোস্টেলের জন্য বরাদ্দ বাজেটের সঠিক ব্যয়ের হিসাব প্রকাশ করা হয়নি। তারা দ্রুত ওই হিসাব জনসমক্ষে প্রকাশের দাবি জানান।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, আমরা চিকিৎসক হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছি, অথচ মৌলিক চাহিদাগুলোরই সঠিক ব্যবস্থা নেই। এই পরিস্থিতিতে পড়াশোনা চালিয়ে যাওয়া কষ্টকর।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মো. জিয়াউর রহমান চৌধুরী কালবেলাকে বলেন, ছাত্রাবাসগুলো বহু পুরোনো হওয়ায় জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তবে এরই মধ্যে পিডাব্লিউডি কাজ শুরু করেছে। দ্রুতই সমস্যার সমাধান হবে। এ ছাড়া নতুন দুটো ছাত্রাবাস নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে। দ্রুত নির্মাণকাজ শুরু হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X