কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

ট্রেন চলাচল। পুরোনো ছবি।
ট্রেন চলাচল। পুরোনো ছবি।

গাজীপুরের জয়দেবপুর লেভেলক্রসিং এলাকায় ক্ষতিগ্রস্ত ট্রেনের বগি সরিয়ে নেয়ায় দুই ঘণ্টা পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশনের ১নং প্লাটফর্মে ইঞ্জিনসহ ওই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল দুই ঘণ্টা বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রবেশের জন্য রেল ক্রসিংয়ে পৌঁছায়। এ সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনসহ ৩/৪টি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে থামার কথা ছিল, ফলে ট্রেনের গতি ছিল কম। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় রাজবাড়ী সড়কের সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া লাইনচ্যুত ট্রেনটির কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর লাইনচ্যুত ট্রেনটির বগি ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হলে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়।

এ ব্যাপারে কর্তব্যরত স্টেশন মাস্টার আবুল হোসেন কালবেলাকে বলেন, ওয়াচম্যানের ভুল সিগন্যালের কারণে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে। পরে অন্য একটি ট্রেনের ইঞ্জিনের সাহায্য নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনের পেছনের বগি সরিয়ে নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ মে থেকে ৭ জুন : রামিসার জন্য বিচার প্রক্রিয়া যেভাবে এগিয়েছে

১০০ দিনের যুদ্ধ: টিকে থাকাই কি ইরানের বিজয়?

পোপ লিওর উন্মুক্ত প্রার্থনায় মাদ্রিদের রাস্তায় লাখো মানুষের ঢল

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম

এক বছরেই উধাও সাড়ে ৪ হাজার ডাস্টবিন

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠন নিয়ে বিস্ফোরক তনয় শাস্ত্রী

প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি

সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক হলেন তামিম

বিএমডিএর ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত

বিশ্বকাপে ব্রাজিলের তুরুপের তাস হতে পারেন এন্দ্রিক

১০

মোজতবা খামেনির জন্য ‘বিশেষ চিঠি’ নিয়ে ইরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১১

যে কারণে চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও বারবার ব্যর্থ যুক্তরাষ্ট্র-ইরান

১২

কমলো জেট ফুয়েলের দাম

১৩

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই

১৪

নোয়াখালীতে আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ

১৫

ছাঁটাই শ্রমিকদের পুনর্বহালের দাবি ইসলামী শ্রমিক আন্দোলনের

১৬

স্ত্রীকে ভিডিও কলে রেখে স্বামীর আত্মহত্যা

১৭

সংসদে তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপি-মন্ত্রীর মৃত্যুতে শোক প্রস্তাব

১৮

সিগারেট খেতে বাঁধা দেওয়ায় খুন

১৯

ইউরোপজুড়ে জিপিএস সংকেত বিঘ্নিত করছে রুশ স্যাটেলাইট

২০
X