তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৮:২৪ এএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

‘হাওরের সুলতান-৪’ হাউসবোটের বিরুদ্ধে মামলা, তিন শর্তে সমঝোতা

সুলতান হাউসবোট। ছবি : কালবেলা
সুলতান হাউসবোট। ছবি : কালবেলা

তিনটি শর্ত মেনে নেওয়ায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট হাওরের সুলতান-৪ কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করলেন ভোক্তা অধিকারে অভিযোগকারী পর্যটক মাহাবুর আলম সোহাগ।

এর আগে গত ২২ জুলাই টাঙ্গুয়ার হাওর ঘুরতে এসে পরিবার নিয়ে প্রতারণার শিকার হন এই পর্যটক। পরে গত ২৬ জুলাই ভোক্তা অধিকারে সুলতান-৪ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেন তিনি।

এ মামলায় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা প্রথমে ৬ আগস্ট সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শুনানির দিন ধার্য করেন। পরে তারিখ পরিবর্তন করে ১১ আগস্ট করা হয়।

রোববার (১০ আগস্ট) বিকেলে হাওরের সুলতান-৪ কর্তৃপক্ষ ভুক্তভোগী সোহাগের সঙ্গে দেখা করে তিন শর্ত মেনে সমঝোতা করেন।

শর্তগুলো হলো—১. দেশের যে কোনো জেলার এতিমখানায় ১০০ জন এতিমকে একবেলা ভালো খাবার খাওয়াতে হবে। ২. যে কোনো মাধ্যমে বোটে বুকিং দিলে বোট কর্তৃপক্ষকে ভোক্তাকে দ্রুততার সঙ্গে সব তথ্য জানিয়ে দিতে হবে ও ৩. বোটের সঙ্গে সব ধরনের লেনদেনের ভাউচার দিতে হবে।

ভুক্তভোগী সোহাগ বলেন, গত ২২ জুলাই আমার পরিবারসহ মোট তিনটি পরিবার গিয়েছিলাম সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে। সেখানে যাওয়ার ১৫ দিন আগেই একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে হাওরের সুলতান-৪ বোটে বুকিং করেছিলাম। যাওয়ার পর বোটের পক্ষ থেকে যে নির্ধারিত সেবা দেওয়ার প্রতিশ্রুতি তারা দিয়েছিল, সেটা তারা রক্ষা করতে পারেনি। আমাকে বলা হয়েছিল—সুনামগঞ্জে গাড়ি থেকে নেমেই শাহেববাড়ির ঘাটে যেতে হবে, সেখান থেকে বোট ছাড়বে; কিন্তু সেটা করা হয়নি। বোট ছেড়েছে আনোয়ারপুর নামক একটি জায়গা থেকে। যেটির দূরত্ব সুনামগঞ্জ থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে। অথচ এ ব্যাপারে তারা আমাকে আগে থেকে কিছু জানায়নি। জানিয়েছে আগের রাতে। এ ছাড়া বুকিংয়ের পর আমার জন্য কোন রুম বরাদ্দ রাখা হয়েছে সেটা বারবার জানতে চাওয়ার পরও তারা আমাকে জানায়নি। আমি একরুমে তিনজন থাকার জন্য তাদের পেমেন্ট করেছি। অথচ তারা আমাকে সেখানে এক বেডের একটি রুম দিয়ে বলেছে এখানেই তিনজন থাকতে হবে, যা আমার জন্য ছিল বিব্রতকর। এ ছাড়া আরও বেশ কিছু প্রতিশ্রুতি তারা ভঙ্গ করেছে।

সুনামগঞ্জ থেকে ঢাকায় ফিরে ভোক্তা অধিকার অধিদপ্তরে হাওরের সুলতান-৪-এর বিরুদ্ধে একটি মামলা করি। এতে কিছুটা টনক নড়ে হাওরের সুলতান-৪-এর কর্তৃপক্ষের। পরে তারা দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দেয় এবং আমার সঙ্গে যোগাযোগ করে। আমার সঙ্গে দেখা করার জন্য তারা কয়েক দিন ধরে যোগাযোগ করেন। অবশেষে রোববার বিকেলে তারা আমার অফিসে আসেন এবং বিষয়টি মীমাংসার প্রস্তাব দেন। তাদের সব কথা শোনার পর আমি তাদের তিনটি প্রস্তাব দিই।

সোহাগ বলেন, আমার তিনটি প্রস্তাবই তারা মেনে নিয়েছেন। আগামী এক মাসের মধ্যে সুনামগঞ্জের একটি এতিমখানায় ১০০ জন এতিমকে একবেলা ভালো খাবার খাওয়াবেন বলে আমাকে কথা দিয়েছেন। এসব শর্ত মেনে নেওয়ায় আমি আমার মামলাটি প্রত্যাহারের আবেদনে স্বাক্ষর করেছি। হাওরের সুলতানের জন্য শুভ কামনা রইল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১০

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

১১

মেসির হ্যাটট্রিকের এই দিনে ব্রাজিলকে হারিয়েছিল আর্জেন্টিনা

১২

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৩

অসহায় বাবার আকুতি, সন্তানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা তারিক

১৪

বিপুল পুলিশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির তল্লাশি

১৫

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’

১৬

তারল্য চাপ সামলাতে ১০ হাজার কোটি টাকা সহায়তা চায় ইসলামী ব্যাংক

১৭

বাজেটে নতুন উদ্যোক্তাদের জন্য বড় সুখবর

১৮

বিশ্বনেতাদের সামনে শ্রমিক অধিকারের দাবি তুললেন শিমুল বিশ্বাস

১৯

হরমুজ প্রণালিতে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের দুই পাইলট উদ্ধার

২০
X